নিজস্ব সংবাদদাতা :
কর্ণাটকে বিধানসভা গঠনে এখনও পর্যন্ত অ্যাডভান্টেজে বিজেপি । বুধবার সকালেই বিজেপি বিধায়ক মন্ডলীর নেতা হিসেবে রাজ্যপাল বাজুভাই রুডাভাই ভালার কাছে সরকার গঠন করার আর্জি জানান । এদিকে নির্বাচনী পরবর্তী কৌশলে কংগ্রেস ও জেডি (এস) হাত মেলালেও এই জোট যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারন বুধবার সকালেই কংগ্রেসের বিধানসভা মণ্ডলীর বৈঠকে উপস্থিত ছিলেন ৭৮ জনের মধ্যে ৬৬ বিধায়ক । ফলে এই জোট করেও যে সিদ্দারামাইয়া এবারের মতো উতরে যেতে পারবেন তা বলা যাচ্ছে না। জেডি(এস)এর সঙ্গে জোট করে এইচডি কুমারাস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরায় কংগ্রেসের অন্দরেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। যদিও, কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি জি পরমেশ্বর বলেন, কংগ্রেসের সব বিধায়কই দলের সঙ্গে রয়েছেন । ফ্লাইট লেট করায় কয়েকজন বিধায়কের পৌঁছতে দেরী হয়েছে। পরে রাজ্যপালএর কাছে তাঁরা ১১৭ জন বিধায়কের সই নিয়ে সরকার গঠনের আর্জি জমা দেন। তবে বিষেশজ্ঞরা বলছেন, সময় যত যাবে ততই বিক্ষুব্ধ বিধায়কদের দল ছেড়ে বেরিয়ে আসার আশঙ্কা বেশি। তাই রাজ্যপাল তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছন চাইছে কংগ্রেস ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news