নিজস্ব সংবাদদাতা, বারুইপুর,
পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরুর আগেই অশান্তি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বারুইপুর ব্লকের মদারাট পপুলার অ্যাকাডেমী স্কুলে তৈরি হয়েছে পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্র। বৃহস্পতিবার সকালে এই গণনা কেন্দ্রে হরিহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নির্দল প্রার্থী এলে তাদের মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের মধ্যে উত্তেজনা ছড়ায়। তবে এ বিষয়ে কর্তব্যরত পুলিশকর্মী বা নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন নির্দল কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news