দেবক বন্দ্যোপাধ্যায় :
সকাল সকাল সন্ত্রাস! রাজারহাট, ভগবানগোলা, হাঁসখালি, ভাঙর… সময় যত এগোচ্ছে তালিকাটি বাড়ছে। কিসের তালিকা? গণনাকেন্দ্র বিরোধীশুন্য করার তালিকা। মনোনয়ন থেকে শাসকদল শুরু করেছে মারের উৎসব! নির্বাচনের দিন সেই উৎসব চরমে পৌঁছয়। গণনার দিনে, মানে আজ, একই দৃশ্য রাজ্যের নানা জায়গায়। প্রশ্ন হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি, উন্নয়নের কর্মযজ্ঞ, পুরস্কৃত কন্যাশ্রী, সঙ্গে যুবশ্রী, রুপশ্রীর মত শ্রীময় মূলধন তৃণমূলের হাতে থাকা সত্ত্বেও কেন এমন বিশ্রী নির্বাচনের ছবি তুলে ধরতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে! তাহলে এসবই কী কথার কথা! মমতার নামে আর ভোট হয় না! যতটা না উন্নয়ন তার চেয়ে অনেক বেশি কী উন্নয়নের প্রচার! উন্নয়ন কী অন্তঃসারশূন্য! যদি তাই না হবে তবে কেন এ হেন পেশি শক্তিতে নির্ভর করতে হচ্ছে তৃণমূলকে!
যে দলে ও সরকারের মমতার ‘অনুপ্রেরণা’ ছাড়া একটি শৌচাগারও নির্মিত হয় না সেই দলের এমন নিধনলীলার পিছনেও কী সেই অনুপ্রেরণাই! এমন প্রশ্নও বাদ যাচ্ছে না। একই সঙ্গে প্রশ্ন উঠছে, মা মাটি মানুষের সরকারের মতো গালভরা নাম কী কেবল কথার কথা! মানুষের ওপর ন্যূনতম ভর্সা নেই তৃণমূলের! বিরোধীদের মেরে, বোমা বন্দুকে মানুষকে সন্ত্রস্ত করে, সংবাদমাধ্যমকে বাধা দিয়ে এমনকি এতকিছুর পর গণনার দিনেও বিরোধীদের বাধা দিয়ে, মেরে তাড়িয়ে, কী আড়াল করতে চাইছে শাসক! আর যত আড়াল করতে চাইছে তত প্রকট হচ্ছে শাসকের নির্লজ্জতা। নগ্ন হচ্ছে তাদের রাজনৈতিক নপুংসকতা। আজ, বৃহস্পতিবার বিকেল বেলা যখন নির্বাচনের (পড়ুন প্রহসনের ) ফলাফল প্রকাশ পাবে তখন জয়ের হাসি হাসবে তৃণমুল। তবে এই নির্বাচন পর্বে এদিন আরও একবার সকাল থেকেই হারতে শুরু করেছেন মমতা। গভীরতর এই পরাজয়। চর্মচক্ষে হয়তো দেখা যায় না! তবে বৃহস্পতিবার সকাল থেকেই মমতাকে হারাচ্ছে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা তাঁরই ঠ্যাঁঙারে বাহিনী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news