জ্যোতিস্মিতা রায় : 
একমাসের সন্ত্রাস, হুমকি, খুন এবং ২১টি নিরীহ লাশের ওপর দাঁড়িয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে বিজয় নিশান ওড়াল তৃণমূল কংগ্রেস । দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি । প্রত্যাশা মতোই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত মডেল থেকে ভ্যানিশ কংগ্রেস ও বামফ্রন্ট । এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণায় গ্রাম পঞ্চায়েতে ৯০টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। এরপরই দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা রয়েছে। এখানে ৮১টি গ্রাম পঞ্চায়েত আসন পেয়েছে তৃণমূল। নদীয়া এবং দক্ষিণ দিনাজপুরেও তৃণমূল এখনও পর্যন্ত ৭০ এবং ৭৩টি আসন পেয়ে জয়ের পথে এগোচ্ছে। কোচবিহারেও ৬১টি আসন পেয়ে বিরোধী দলের সঙ্গে ব্যাপক দুরত্ব বজায় রেখে দিয়েছে তৃণমূল। বীরভূমে গণনার কিছুক্ষণের মধ্যে তৃণমূল ২১ টি আসন এগিয়ে যায় বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি, পূর্ব–পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মালদা, মূর্শিদাবাদ, আলিপুরদুয়ার, বীরভূম, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ সব জেলাতেই গণনার কিছুক্ষণ পরই বোঝা যায় যে তৃণমূলই জয়ী হবে পঞ্চায়েত নির্বাচনে। তৃণমূলের পাশাপাশি বিজেপি–সিপিএম–কংগ্রেস বা নির্দল এদের আসন সংখ্যা তৃণমূলের তুলনায় অনেকটাই কম। পঞ্চায়েত ভোটের প্রচার পর্ব থেকেই আগ্রাসন নীতির পথে চলেছে তৃণমূল । প্রার্থীদের হুমকি, প্রয়োজনে তাঁদের আত্মীয়দের মারধর, অপহরণ, এমনকি খুন পর্যন্ত হয়েছে। এরকম অবস্থায় প্রধানমন্ত্রী যেখানে বিচলিত হয়ে উষ্মা প্রকাশ করেছেন, সেখানে সন্ত্রাস নিয়ে কোনও প্রতিক্রিয়াই নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। গত দেড় মাসে রাজ্যে তৃণমূলের সন্ত্রাস প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে ছিলেন মমতা। ভিন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত দিয়েছেন, দিল্লি ছুটে গিয়েছেন তৃতীয় ফ্রন্ট গড়তে কিন্তু পঞ্চায়েত নিয়ে নৈব নৈব চ। তাঁর অল্প শিক্ষিত মন্ত্রী, সাংসদরা উন্নয়ন নিয়ে হুমকি আস্ফালন করেছেন, বন্দুক উঁচিয়ে মিছিল করেছেন । হ্যাঁ, এরমধ্যে আরাবুল ইসলামের ঘটনায় মিডিয়ার চাপে পড়ে রাজধর্ম পালন করতে বাধ্য হয়েছেন তিনি।আরাবুলকে গ্রেফতারের নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। মজার ব্যাপার হল, এত করেও কিন্তু বিজেপি উঠে এসেছে দ্বিতীয় দল হিসেবে । জঙ্গলমহলে গেরুয়া আবির উড়ছে।
দিনের শেষে ভোট গোনা শেষ হলে তৃণমূল বিজয়ী হবে সে বিষয়ে আর সন্দেহ নেই। কিন্তু আসলে কী জিতলেন মমতা? এতজন কর্মী, সমর্থক, প্রিসাইডিং অফিসারের দেহের ওপর দাঁড়িয়ে কী জয়ের হাসি হাসা যায়? দিনের শেষে সবুজ আবিরে কী মুছে যাবে রক্তের গন্ধ? বিশেষজ্ঞরা মুচকি হেসে বলছেন, ‘দ্য আন্সর মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড”।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news