নিজস্ব সংবাদদাতা
সকাল দশটা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১১ টি গ্রাম পঞ্চায়েত আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১২ টি আসনে এগিয়ে বিজেপি। ৪১ টি আসনে এগিয়ে নির্দল। তিনটি আসনে এগিয়ে বামেরা। ছটি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস।
রামপুরহাট ১ নম্বর ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৫ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল। ২ টিতে পুনর্নির্বাচন হয়। ২ টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল।
নলহাটি ১ নম্বর ব্লকের বানিওড় গ্রাম পঞ্চায়েতে ১৭ টি আসনের মধ্যে ১৩ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল। ৪ টিতে পুনর্নির্বাচন হয়। বিজেপি সমর্থিত নির্দল ১, সিপিএম ১ এবং তৃণমূল ২ টিতে জয়লাভ করেছে ।
রঘুনাথপুর পঞ্চায়েতে ৮টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস । নবগ্রাম পঞ্চায়েতে ১৭টি আসনে জয়ী তৃণমূল । কানাইপুর পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে ২৬টি তে তৃণমূল, ১টি বিজেপি, ১ টি সিপিএম ও ২টি আসনে নির্দল জয়ী হয়েছে ।
মহম্মদবাজার ব্লকের গণপুর গ্রাম পঞ্চায়েতের ৭ টি আসনের মধ্যে বিজেপি ৪, তৃণমূল ১ ও সিপিএম ২ টি দখল করে। এই পঞ্চায়েত এবার প্রথম বিজেপি দখল করল। ওই পঞ্চায়েত কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের এলাকা।
তৃণমূল কংগ্রেস জয়ী ১৩ টি আসনে। এগিয়ে রয়েছে ৪২১ টি আসনে। বিজেপি এগিয়ে ৪০ টি আসনে। বামেরা এগিয়ে ২১ টি আসনে। কংগ্রেস এগিয়ে ৪ টি আসনে। নির্দল এগিয়ে ৪৩ টি আসনে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news