নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর, :
গণনা কেন্দ্রে ঢুকতে বাধা বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের। ভেঙে ফেলা হল বিরোধী দলের গাড়ি ও অস্থায়ী তাঁবু। ব্যাপক মারধরও করা হয় বিরোধী দলের এজেন্টদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভোট গণনা কেন্দ্র কমলাপাল স্মৃতি মহাবিদ্যালয় স্কুলে। অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনায় উত্তেজনা দেখা দেয় চোপড়া ব্লকের ভোট গণনা কেন্দ্র চত্বরে। ঘটনার প্রতিবাদে চোপড়া থানায় বিক্ষোভ দেখায় বিরোধী দল বিজেপি, সিপিএম ও কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news