Breaking News
Home / TRENDING / ৪৮ ঘন্টার ড্রামার অবসান, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ইয়েড্ডি

৪৮ ঘন্টার ড্রামার অবসান, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ইয়েড্ডি

নিজস্ব সংবাদদাতা
বুধবার সারাদিন ‘ম্যাজিক নাম্বার’ নিয়ে জল্পনা, জোট ড্রামার পর রাতেও রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি।এত কাঠখড় পুড়িয়েও শেষরক্ষা হল না। ভোর ৫টায় সুপ্রিম কোর্ট জানায় রাজ্যে বিজেপির সরকার গঠনে বাধা নেই। ফলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন ইয়েদুরাপ্পাই। মসনদে বসল বিজেপি । আগামি ১৫ দিনের মধ্যে ইয়েড্ডিকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার সময় দিয়েছেন রাজ্যপাল । বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণের পরই বেঙ্গালুরুর রাস্তায় উৎসবের মেজাজ। এদিকে, দায়ে পড়ে জেডি (এস)এর সঙ্গে ভোট পরবর্তী জোট করেছিল কংগ্রেস। ভেবেছিল, কুমারস্বামীকে মসনদে বসিয়ে আটকানো যাবে বিজেপিকে । কিন্তু আজকাল কংগ্রেসের পরিকল্পনা মাফিক কিছুই হচ্ছে না যে! তাই অগ্যতা ‘আঙুর ফল টক’! রাজ্যপালের সিদ্ধান্ত নিরপেক্ষ নয়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বাড়তি বিধায়ক কোথা থেকে আনবে বিজেপি? এইসব প্রশ্ন দিয়ে ঝড় তুলতে চাইছে কংগ্রেস । তাঁদের দল থেকে বিজেপি বিধায়ক ভাঙিয়ে নিয়ে যেতে পারে এই ভয়ে সব কংগ্রেস বিধায়কদের একটি রিসর্টে বন্দি করে রাখা হয়েছে। এদিকে, শুক্রবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ১৫ দিনের সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আপাতত সেই রায়ের দিকেই তাকিয়ে কংগ্রেস ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *