Breaking News
Home / TRENDING / বিজেপির আপোষহীন লড়াই দেখে মানুষ জেগেছে : মুকুল

বিজেপির আপোষহীন লড়াই দেখে মানুষ জেগেছে : মুকুল

দেবক বন্দ্যোপাধ্যায় :  

নির্বাচন নামক এই তৃণমূলীয় প্রহসনে বিজেপি নিজের স্বাক্ষর রেখেছে। এমনটাই মনে করছেন মুকুল রায়। গোটা নির্বাচন পর্বে তৃণমূল নিধন যজ্ঞ চালিয়েছে। এই নিধনের মুখোমুখি দাঁড়িয়ে, শাসকের সব রকম দমন সামলে বিজেপি যে ফলাফল করেছে তা প্রশংসার দাবি রাখে। মুকুলের নিজের কথায়, “২০০৮ এবং ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের নিরিখে এবার বিজেপি যে ফল করেছে তা অবশ্যই ভাল।” তার ওপর এবারের নির্বাচনকে নির্বাচন বলতেই রাজি হচ্ছেন না অনেকে। সাধারণ নিয়ম-কানুন, ন্যুনতম সভ্যতা, চক্ষুলজ্জা, নিজের ‘সততার প্রতীক’-এর মতো বিজ্ঞাপিত ভাবমূর্তি, দেশের সংবিধান কোনও কিছুর সঙ্গেই ন্যায় করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ ক্ষুব্ধ। ভোট দিতে না পেরে, কিংবা ভয়ে ভোট দিতে না গিয়ে তারা অপমানিত। একমাত্র শাসক দলের সঙ্গে সরাসরি স্বার্থ জড়িয়ে আছে কিংবা মমতা মোঁহ এখনও যাঁদের চোখে লেগে আছে, তাঁরা ছাড়া তৃণমূলের এই ফ্যাসিবাদি মনোভাব আর কতজন মেনে নিতে পেরেছেন তা বলা কঠিন। তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশ লজ্জিত। এমনকি তৃণমূলের যে অংশটি শান্তিপূর্ণ ভাবে ভোট করেছেন সেই অংশটিও মরমে মরে আছে। তাঁদের মনে হচ্ছে, তাঁদের রাজনীতিতে, তাঁদের ভোটের ফলাফলে রক্ত লেগে আছে।
এমতাবস্থায় শঙ্খবাবুর মতো কবি কলম ধরেছেন। কবিতা লিখে অপমানিতও হয়েছেন। এমনকি তাঁর ছত্রছায়ায় যে সব কবিরা বড় হয়ে উঠেছেন, তাঁরাও গা বাঁচিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। কবীর সুমন কয়েক পা বেড়ে খেলে শঙ্খবাবুকে অসম্মান করে কবিতা লিখেছেন। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কায়েমী স্বার্থের সুচারু প্রয়োগ করেছেন। কায়েমী স্বার্থ এমনই বিষম আকার নিয়েছে যে তার তুলনায় কবির সম্মান, শঙ্খবাবুর মতো কবির সম্মান আনুবীক্ষণিক আকার নিয়েছে। বুদ্ধিজীবীদের উদ্দেশে মুকুল বলেছেন, ‘এক সময় যাঁরা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে পথে নেমেছিলেন, আজ গণতন্ত্রের এই দুর্দিনে তাঁরা আবার উদ্যোগী হোন।’ মুকুলের আহ্বান পুরস্কৃত ও পুরস্কারলোভী বুদ্ধিজীবীরা, কবিতা ফুরিয়ে যাওয়ার পর বড় সরকারি পদলোভী কবিরা কতটা শুনতে পাবেন তা বলা কঠিন তবে মুকুল আলো দেখছেন অন্যত্র।
এই প্রহসন পর্বে বহু জায়গায় দেখা গেছে যে সাধারণ মানুষ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এই নির্বাচনে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বলে মনে করছেন অনেকে। মুকুলও বলেছেন, ‘মানুষ জাগছে। এটা আশার কথা। মানুষই মমতাকে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল।’

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *