বীরভূম :
বীরভূমের মহম্মদবাজার ব্লকের গণপুর গ্রাম পঞ্চায়েতের ৭ টি আসনের মধ্যে বিজেপি ৪, তৃণমূল ১ ও সিপিএম ২ টি আসন দখল করে। এই পঞ্চায়েত এই প্রথম দখল করল বিজেপি। উল্লেখ্য ওই পঞ্চায়েত কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের এলাকা।
বীরভূমের মহম্মদবাজার ব্লকের মহম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে ৫ টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছিল তৃণমূল। বাকি ৭ টি আসনে নির্বাচন হয়। তার মধ্যে তৃণমূল ৫ ও বিজেপি ২ টি আসন দখল করে। পঞ্চায়েত দখল করল তৃণমূল।
একই ব্লকের পুরাতন গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে ১ টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছিল তৃণমূল। বাকি ১২ টি আসনে নির্বাচন হয়। তার মধ্যে ৯ টি দখল করে তৃণমূল। বিজেপি ২ এবং সিপিএম ১ আসন দখল করে। পঞ্চায়েতের দখল পেল তৃণমূলে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news