Breaking News
Home / হেড লাইন্স (page 742)

হেড লাইন্স

রাজনীতি তপস্যার জায়গা, গুণ্ডামির না: মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ ইতালির মিলান শহর থেকে মুখ্যমন্ত্রী বললেন, বনধ হয়নি। রাজনীতি তপস্যার জিনিস, গুণ্ডামির নয়। বললেন, বাংলার মানুষ বনধ বিরোধী। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি বাইরে থাকলেই সিপিএম-বিজেপি রাজ্যে ঝামেলা করে। মুখ্যমন্ত্রী নিজেই জানান তিনি বার বার বিদেশে যান না। বছরে মাত্র একবার যান। তাও আবার রাজ্যে লগ্নি আনতে। তবে বনধের …

আরও পড়ুন »

মালদাতেও আক্রান্ত বিজেপির মহিলা কর্মী

নিজস্ব সংবাদদাতা, মালদা: ফের তৃণমূল ঠ্যাঙাড়েদের হাতে আহত বিজেপির মহিলা কর্মী। মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কের সুকান্ত মোড় এলাকায় বিজেপি কর্মীদের ওপর হঠাৎ চড়াও হয় তৃণমূল কর্মীরা। এই নিয়ে দু’ পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। সেই সময় বিজেপির এক মহিলা কর্মী আহত হন। অভিযোগ তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। তৃণমূল অবশ্য মারধরের …

আরও পড়ুন »

আধারের সাংবিধানিক বৈধতা আছে : সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা: আধার কার্ড বৈধ, তবে তা মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক নয়, আধারের বৈধতা নিয়ে মামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানায় আধার কার্ডের সাংবিধানিক বৈধতা রয়েছে। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক জরুরি। আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও আধারের লিঙ্ককে বাধ্যতামূলক …

আরও পড়ুন »

জনহীন রাস্তাঘাট, দোকান বাজার বন্ধ, উত্তর দিনাজপুরে বনধ সর্বাত্বক

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুর, ২৬ সেপ্টেম্বর: দাড়িভিট ইস্কুলের প্রাক্তন দুই ছাত্রের গুলিতে মৃত্যুর প্রতিবাদ এবং ঘটনার সিবিআই তদন্তের দাবিতে বিজেপির ডাকা ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েছে উত্তর দিনাজপুর জেলাতে। সকালে কিছু সরকারি বাস রাস্তায় বেরলেও মানুষ রাস্তায় বের হয়নি। এর মধ্যে দুটি সরকারি বাস ও একটি বেসরকারি বাসে ভাঙ্গচুর …

আরও পড়ুন »

ঠ্যাঙারে দিয়ে মহিলা-প্রহার, মমতা-রাজ্যে নতুন রেওয়াজ

দেবক বন্দ্যোপাধ্যায় :   মমতা-শাসনের নতুন রেওয়াজ মহিলাদের প্রহার। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মহিলা কর্মীকে চুল ধরে মারার যে ছবি রাজ্য দেখে ছিল, সেই ছবিই ফিরে এল আবার বুধবার বনধের সকালে। পুলিশের উপস্থিতিতেই বিজেপির একজন মহিলা কর্মীকে লাঠি দিয়ে মারল তৃণমূলের ঠ্যাঙারে বাহিনী। ঠ্যাঙারেদের ধমক শুনে মহিলা পালিয়ে যাননি। দলের পতাকা নিয়ে …

আরও পড়ুন »

হিংসা নয়, পদ্ম-উপহারে বনধ পালনের অনুরোধ বিজেপির

নিজস্ব সংবাদদাতাঃ ক্যানিংঃ বনধ ঘিরে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে ঠিক তখন অন্য পথে হাঁটলেন দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং ১ মন্ডল বিজেপি নেতৃত্ব। হিংসা, মারামারির পথ অবলম্বন না করে গাঁধীগিরির পথে বনধ-এর সমর্থনে দোকান, ব্যবসা বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করলেন। বিজেপি দলীয় প্রতীক তথা দেশের জাতীয় ফুল পদ্ম …

আরও পড়ুন »

মেচেদায় বনধ তুলতে বিজেপির ওপর হামলা তৃণমূলের, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : জিআরপির উপস্থিতিতেই বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মেচেদা স্টেশনে রেল অবরোধ তুলতে আচমকাই বিজেপি কর্মীদের ওপরে তৃণমূলের সমর্থকরা হামলা চালায়। বিক্ষোভকারীদের ধরে বেধড়ক মারধর করে স্টেশন চত্বর থেকে অবরোধ তুলে দেয় তৃণমূলের কর্মীরা। ব্যাপক মারধরের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন বিজেপি …

আরও পড়ুন »

গাঁধীগিরিতে গলদ, কাণ্ডজ্ঞান হারালেন তৃণমূল নেতা, জানুন কী করলেন

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপাড়ায় হেলমেটহীন বাইক চালককে ঘটা করে মিষ্টি খাওয়ালেন তৃণমূল নেতা। বিজেপির ডাকা বারো ঘন্টার বনধের বিরোধিতা করতে গিয়ে কার্যত কাণ্ডজ্ঞান হারালেন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে রীতিমতো কড়া, পাশাপাশি আন্তরিকও বটে। যে বিষয়ে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী অতি তৎপর। সেখানে …

আরও পড়ুন »

অবরোধ চলছে: বাউড়িয়ায়, বালিচকে, নলপুরে

নিজস্ব সংবাদদাতা: অবরোধ চলছেই। বাউড়িয়া স্টেশনে সকাল সাড়ে নটা থেকে ফের ট্রেন চলাচল বনধ করে দেয় বিজেপি কর্মীরা। অন্যদিকে খড়্গপুর-মেদিনীপুর শাখার বালিচক স্টেশনে ৯.৫০ নাগাদ অবরোধ করে বনধ সমর্থকেরা। এর পাশাপাশি নলপুর স্টেশনে লাইনে স্লিপার ফেলে ইস্পাত এক্সপ্রেসকে থামিয়ে দেয় বিজেপি সমর্থকেরা। সকাল ১০টা থেকে সেখানেই দাঁড়িয়ে আছে এক্সপ্রেস ট্রেনটি।

আরও পড়ুন »

ঘাটালে মাথা ফাটল বনধ সমর্থক বিজেপি কর্মির, অভিযুক্ত তৃণমূল

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর :  বিজেপির ডাকা বনধ-এ ঘাটালে বাস চলাচল অনেকটাই বিপর্যস্ত। সকাল সকাল ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিজেপি কর্মীরা রাস্তায় বসে অবরোধ শুরু করলে আটকে পড়ে গাড়িঘোড়া। তৃণমূল কংগ্রেসের একটি মিছিল কেন্দ্র করে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূলের মিছিলটি বিজেপির অবরোধ তুলতে গেলে বচসা …

আরও পড়ুন »

পুরুলিয়া: যানবাহনের দেখা মিললেও, রাস্তাঘাট শুনশান

নিজস্ব সংবাদদাতাঃ একাধিক জেলায় ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডাকা বনধে যথেষ্ট প্রভাব পড়েছে। যার মধ্যে অন্যতম পুরুলিয়া। আজ সকাল থেকে পুরুলিয়ায় অধিকাংশ রাস্তাঘাট শুনশান। রাস্তায় প্রশাসন বাস নামালেও খুব একটা যাত্রীর দেখা মেলেনি। উল্লেখ্য, পুরুলিয়ার আদ্রাতেই বিজেপি পার্টি অফিস ভাঙচুর হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, এই কাজ করেছে তৃণমূল।

আরও পড়ুন »

অবরোধ তুলল পুলিশ, বাঁধল বচসা, ক্যানিং-এ গ্রেপ্তার ১০ বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতাঃ ক্যানিংঃ ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনার জেরে বুধবার বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের সমর্থনে ট্রেন অবরোধ করতে গিয়ে গ্রেপ্তার হলেন দশ বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এ। বুধবার সকাল আটটা নাগাদ ক্যানিং বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় এই বিজেপি কর্মীদের। গ্রেপ্তারের পর তাদের ক্যানিং থানায় নিয়ে যাওয়া …

আরও পড়ুন »

জেলায় জেলায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আদ্রায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর

নিজস্ব সংবাদদাতাঃ বনধ সমর্থক বিজেপি ও বনধ রুখতে সক্রিয় তৃণমূলের মধ্যে জেলায় জেলায় শুরু হয়ে গেছে সংঘর্ষ। দত্তপুকুরের টাকি রোডে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। মেচেদাতেও একই ঘটনার খবর পাওয়া গেছে। এদিকে পুরুলিয়ার আদ্রায় বিজেপির পার্টি অফিস ভাঙচুরের খবর মিলিছে। বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকেরা তাদের অফিসে হামলা চালিয়েছে।

আরও পড়ুন »

পুলিশ নয়, অবরোধ তুলল তৃণমূল, প্রহৃত মহিলা বিজেপি সমর্থক

নিজস্ব সংবাদদাতাঃ হাসনাবাদ শাখার কাজিপাড়া রেলগেটে পুলিশের বদলে অবোরোধ তুলল তৃণমূল কর্মীরা। এখানে সকাল সকাল বেশ কিছু বিজপি কর্মী বনধের সমর্থনে অবরোধ করে। কিছুক্ষণ অবরোধ চলেও। ফলে ট্রেন পরিসেবা থমকে যায়। এরপরেই স্থানীয় তৃণমূল কর্মীরা চড়াও হয় বিজেপির দলীয় কর্মীদের উপর। শুরু হয় কথা কাটাকাটি, ধস্তাধস্তি। এক মহিল বিজেপি সমর্থককে …

আরও পড়ুন »

মধ্যমগ্রাম ও ঠাকুরনগরে বনধ সমর্থকদের রেল রোকো

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের বিভিন্ন জায়গায় রেল অবরোধে ট্রেন পরিসেবা ব্যাহত। বনগাঁ শাখার মধ্যমগ্রাম ও ঠাকুরনগরে বিজেপি কর্মীরা বনধের সমর্থনে রেল অবরোধ করেছেন। ফলে আপাতত এই শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে নদীয়ার তারকনগর ও মদনপুরে অবরোধ চলছে। ফুলিয়া, শান্তিপুরেও চলছে অবরোধ। সব মিলিয়ে হাওড়া-খড়্গপুর শাখায়, শিয়ালদা মেইন শাখা, বনগাঁ শাখা …

আরও পড়ুন »

বনধের জেরে ব্যহত রেল পরিষেবা

নিজস্ব সংবাদদাতা বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধের জেরে শিয়ালদহ লাইনে রেল পরিষেবা ব্যহত হয়েছে। আজ সকাল থেকেই লাইনে কলাপাতা ফেলে ট্রেন আটকানোর চেষ্টা করেন বনধ সমর্থকেরা। এরফলে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লাইনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় রেললাইনের ওপর বসে অবরোধ করেন বনধ সমর্থকেরা। এক কথায়, বনধের জেরে সকাল থেকেই …

আরও পড়ুন »