নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :
জিআরপির উপস্থিতিতেই বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মেচেদা স্টেশনে রেল অবরোধ তুলতে আচমকাই বিজেপি কর্মীদের ওপরে তৃণমূলের সমর্থকরা হামলা চালায়।
বিক্ষোভকারীদের ধরে বেধড়ক মারধর করে স্টেশন চত্বর থেকে অবরোধ তুলে দেয় তৃণমূলের কর্মীরা। ব্যাপক মারধরের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন বিজেপি সমর্থক আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
খবর পেয়েই জিআরপির বিশাল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বনধ কর্মীদের ওপরে হামলা চালানোর সময় দুই পক্ষকে সামাল দিতে হিমশিম খায় জিআরপির পুলিশ বাহিনী। বনধে রেল অবরোধের জেরে খড়গপুর শাখার বিভিন্ন স্টেশনে বহু ট্রেন আটকে রয়েছে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news