Breaking News
Home / হেড লাইন্স (page 741)

হেড লাইন্স

পরকীয়া: আইন কী ছিল আর কী হল, জানুন এক ক্লিকে

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়ে দিল, পরকীয়া ফৌজদারী অপরাধ নয়৷ এতদিন ভারতীয় সংবিধানের ৪৯৭ ধারায় পরকীয়া ছিল অপরাধ৷ আজ সেই ৪৯৭ ধারাকে অসাংবিধানিক বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের মতে, মহিলাদের মর্যাদা গুরুত্বপূর্ণ৷ স্ত্রী স্বামীর সম্পত্তি নন৷ তাই বাতিল করা হল ব্রিটিশ আমলের …

আরও পড়ুন »

কেশিয়াড়ীতে ব্যবসায়ী মৃত্যুকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বনধ উঠে গেলেও দোকান খুলতে গিয়ে এলোপাথাড়ি গুলিতে ব্যবসায়ী বিভু রঞ্জন দাসের খুনের প্রতিবাদে আজ ব্যবসায়ীদের বনধ চলছে গোটা খাজরা বাজার জুড়ে। এলাকা শুনশান, দোকানপাট বন্ধ। আজ দেহ ময়না তদন্তের পরে বিভু রঞ্জন দাসের দেহ গ্রামে নিয়ে আসার কথা। এদিকে মই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি শুরু করে …

আরও পড়ুন »

ক্যানিংয়ে এক যুব তৃণমূল কর্মীকে কোপাল তৃণমূল কর্মী

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং: এক যুব তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তারই দলীয় সহযোগীদের বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত কুমারসা পাড়ায়। অভিযুক্ত তৃণমূল কর্মীকে স্থানীয়েরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় উভয়পক্ষের মোট দুইজন আহত হয়েছে। এ বিষয়ে …

আরও পড়ুন »

মান্ধাতার আমলের ‘পরকীয়া আইন’ বাতিল করল আদালত

নিজস্ব সংবাদদাতা আরেকটি মান্ধাতার আমলের আইনকে বাতিল করল সুপ্রিম কোর্ট । ১৫৭ বছর পুরনো আইন বাতিল করে শীর্ষ আদালত জানিয়ে দিল স্বামী কখনই স্ত্রীর মালিক নয়। পরকীয়া আইনকে অসংবিধানিক ঘোষণা করল আদালত ।

আরও পড়ুন »

‌আজাকে নিয়ে টানাটানি

প্রসেনজিৎ মাহাতো আজাকে নিয়ে টানাটানি। মহমেডানে সই করার সময়ে তঁাকে কেউ চিনত না। ঘরোয়া লিগে মোহনবাগান–ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে রাতারাতি নায়ক। সেই ঘানার স্ট্রাইকার ফিলিপ আজা বিরাট প্রস্তাব পেলেন আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা এফসি–র থেকে। প্রতি মাসে দেড় লাখ টাকা। সেইসঙ্গে গোল করলে বাড়তি বোনাস। অ্যাসিস্টেও থাকবে উপহার। মিনার্ভা কর্তারা …

আরও পড়ুন »

ক্রোমার প্রেমকাহিনী

  প্রসেনজিৎ মাহাতো কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা আনসুমানা ক্রোমার বং কানেকশনটা কীরকম? উত্তর মেলে কালিকাপুরের অমৃতা দেব অ্যাপার্টমেন্টে তঁার ঘরে গেলে। দিব্যি সংসার গুছিয়েছেন। বছর তিনেক কলকাতায় থাকার সুবাদে এক বাঙালি মেয়ের প্রেমে মজেছেন দুই প্রধানে খেলা লাইবেরিয়ান স্ট্রাইকার। দমদমের মেয়ে পুজা দত্তের সঙ্গে সম্পর্কের বয়স বছর দুই গড়িয়েছে। দু’জনেই …

আরও পড়ুন »

‌শহরের এই জিনিসটা দেখে চমকে গেলেন বার্সিলোনা তারকারা

প্রসেনজিৎ মাহাতো বার্সিলোনা তারকারা যে হোটেলে উঠেছেন, সেখানের আগামী দশদিনের জন্য চলছে স্প্যানিশ ফুড ফেস্টিভাল। হোটেলে স্প্যানিশ শেফদের ছড়াছড়ি। স্প্যানিশ ফুড ফেস্টিভালের খবর শুনে বেশ ভালই লেগেছে বার্সিলোনা তারকাদের। মধ্যাহ্নভোজের সময় স্প্যানিশ শেফরা এসে নিজস্বী তুলে গেলেন। এমনীতেই বার্সিলোনা লেজেন্ড টিম সঙ্গে করে নিজেদের কুক এনেছে। তবুও নিজের দেশের ফুড …

আরও পড়ুন »

বন্যা বিধ্বস্ত পঞ্জাবকে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা টানা ৩দিনের বৃষ্টিতে বন্যা বিপর্যস্ত পঞ্জাবকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহকে ফোন করে বন্যা পরিস্থিতির খবর নেন। তিনি অমরেন্দ্র সিংহ কে জানান বন্যা প্রতিরোধে সবরকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার । অমরেন্দ্র সিংহ ও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কপুরথালা এবং তরন তারনে …

আরও পড়ুন »

মসজিদে নমাজ পাঠের অনিবার্যতা নিয়ে সুপ্রিম কোর্টের ফয়সলা আজ

নিজস্ব সংবাদদাতা নমাজ পাঠ করার জন্য মসজিদের প্রয়োজন আছে কিনা সেবিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। রিটায়ার করার আগে এটাই চিফ জাস্টিস দীপক মিশ্রর শেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। এই মামলার রায়ের প্রভাব অযোধ্যা মামলার ওপরেও পড়বে বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য, ১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, নমাজ পাঠ …

আরও পড়ুন »

জম্মু কাশ্মীরে ৩টি জায়গায় সেনা-জঙ্গি সংঘর্ষ, ১ জওয়ান শহিদ

নিজস্ব সংবাদদাতা আজ সকাল থেকেই জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে । রাজধানী শ্রীনগরের নুরবাগে ২ জঙ্গির লুকিয়ে থাকার খবর রয়েছে। তাদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই চলছে। শ্রীনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে । এদিকে অনন্তনাগের দুরু শাহবাদে সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে এক জওয়ান …

আরও পড়ুন »

মমতার নির্দেশ মেনে কী কাণ্ড করেছিল মাওবাদীরা! ফাঁস করলেন মুকুল

নিজস্ব প্রতিনিধি : নন্দীগ্রামে সিপিএমকে ঠেকাতে মাওবাদীদের সাহায্য নিয়ে ছিলেন মমতা। এমনকি নন্দীগ্রামে মাওবাদীদের রাস্তা কাটার পরামর্শও দিয়ে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী স্বয়ং। বুধবার বনধ শেষের সন্ধ্যায় এই মন্তব্যই করলেন মুকুল রায়। নন্দীগ্রামের জমি আন্দোলন ও জঙ্গল মহলে লালগড়, নেতাই সহ বিভিন্ন অঞ্চলে দোর্দণ্ড প্রতাপ সিপিএমের সঙ্গে এঁটে উঠতে না …

আরও পড়ুন »

সাধারন মানুষ বনধ সফল করেছেন: দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা মানুষ বনধ সফল করেছে, সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, তৃণমূল ও পুলিশ মিলে বনধ ব্যর্থ করতে অসফল হয়েছে। জেলায় জেলায় বহু বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলেও জানান দিলীপ ঘোষ । ইসলামপুরে হিংসা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন শুভেন্দু অধিকারি ইসলামপুরে সমাজবিরোধীদের নিয়ে …

আরও পড়ুন »

তৎপর পুলিশের কাঁদানে গ্যাসের সেল ফেটে গুরতর জখম পথচলতি নাবালক

নিজস্ব সংবাদদাতাঃ বহরমপুরঃ বনধ রুখতে নাবালক ছাত্রকেও রেয়াত করল না পুলিশ৷ যদিও ওই ছাত্রের সঙ্গের বনধের পক্ষে বিপক্ষে কোনও যোগাযোগ নেই তা বলা বাহুল্য। দোষের বলতে সে তখন পুলিশ-বনধ সমর্থনকারীদের ঝামেলার কাছাকাছি ছিল। কিন্তু বনধ সমর্থকদের হটাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় অতি সক্রিয় পুলিশ। তাতেই গুরুতর যখম হয় ছাত্রটি। প্রত্যক্ষদর্শীদের …

আরও পড়ুন »

বনধে রণক্ষেত্র বালুরঘাট, আহত উপপ্রধান, গ্রেফতার ২৫০ বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৬ সেপ্টেম্বর: ইসলামপুর ইস্যুতে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ কে ঘিরে ধুন্ধুমার দক্ষিণ দিনাজপুর। পুলিশের লাঠিচার্জ, পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর ও পিকেটিং সহ একাধিক বিষয়কে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা জেলা। বুধবার সকাল থেকেই শুনশান বালুরঘাট। সরকারি বাস চললেও বেসরকারি বাস, দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ ছিল। অধিকাংশ স্কুল …

আরও পড়ুন »

নবান্নে হাজিরা ৯৫ শতাংশ

নিজস্ব সংবাদদাতা বুধবার নবান্নে উপস্থিতের হার ছিল ৯৫ শতাংশ। মহাকরণ, নব মহাকরণ এবং বিকাশ ভবনেও হাজিরা ছিল ৯৫ শতাংশ। বনধের দিন ছুটি নেওয়া যাবে না বলে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। এমনকি বনধের পরের দিন বৃহস্পতিবারও ছুটি নেওয়া যাবে না বলে জানিয়েছিল সরকার। ছুটি নিলে শুধু যে বেতন কাটা …

আরও পড়ুন »

বনধ-এ বেসরকারি বাসের দেখা নেই খোদ পরিবহন মন্ত্রীর জেলায়

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর : বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধে মিশ্র প্রতিক্রিয়া পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। হাতে গোনা কয়েকটি রুটে সরকারি বাস চললেও চলেনি বেসরকারি বাস। মেচেদা-দিঘা রুটে প্রচুর পরিমাণে সরকারি বাস দেখা গেছে। তবে যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় কম। জেলার প্রায় সর্বত্র দোকানপাট কম-বেশি খোলা ছিল। …

আরও পড়ুন »