নিজস্ব সংবাদদাতাঃ
উত্তরপাড়ায় হেলমেটহীন বাইক চালককে ঘটা করে মিষ্টি খাওয়ালেন তৃণমূল নেতা। বিজেপির ডাকা বারো ঘন্টার বনধের বিরোধিতা করতে গিয়ে কার্যত কাণ্ডজ্ঞান হারালেন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে রীতিমতো কড়া, পাশাপাশি আন্তরিকও বটে। যে বিষয়ে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী অতি তৎপর। সেখানে এমন ঘটনা বলা বাহুল্য লজ্জায় ফেলে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীকে। বিশেষত বালি, উত্তরপাড়া অঞ্চলে এই বিষয়ে প্রশাসন নিয়মতি ধরপাকড় চালিয়ে থাকে। যা নিয়ে স্থানীয় মানুষ কতকটা বিরক্ত। কিন্তু বিরক্ত হলেও হেলমেট পরা নিয়ে কড়াকড়িতে আখেরে যে মানুষের ভালোই হচ্ছে তা সকলেই বুঝেছেন। কিন্তু আজ সেই উত্তর পাড়ায় বনধের বিরোধীতা করতে গিয়ে উত্তেজনায় মাথা ঠিক রাখতে পারলেন না তৃণমূলের দলীয় কর্মী ও স্থানীয় নেতা।
সকাল সকাল তারা বেরিয়েছিলেন গাঁধীগিরি করতে। বিজেপির ডাকা বনধের দিনে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের মিষ্টি মুখ খাওয়ানো চলছিল তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু গড়ে মিষ্টি খাওয়াতে গিয়েই হল গোলমাল! স্থানীয় কাউন্সিলার পিন্টুর (ডাক নাম) উপস্থিতিতেই ঘটল এই কাণ্ড। এক হেলমেটহীন বাইক আরোহীকেও আদর করে মিষ্টি খাওয়ালেন তৃণমুল সমর্থকেরা। বিজেপি বনধ ঠেকাতে কার্যত ভালো-মন্দ জ্ঞান হারালেন মমতা বন্দ্যোপাধ্যার দলের কাউন্সিলর। বিরোধীতা করলেন মুখ্যমন্ত্রীর ‘সেফ ড্রাইভ সেভ লাইফে’র।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news