নিজস্ব সংবাদদাতাঃ
হাসনাবাদ শাখার কাজিপাড়া রেলগেটে পুলিশের বদলে অবোরোধ তুলল তৃণমূল কর্মীরা।
এখানে সকাল সকাল বেশ কিছু বিজপি কর্মী বনধের সমর্থনে অবরোধ করে। কিছুক্ষণ অবরোধ চলেও। ফলে ট্রেন পরিসেবা থমকে যায়। এরপরেই স্থানীয় তৃণমূল কর্মীরা চড়াও হয় বিজেপির দলীয় কর্মীদের উপর। শুরু হয় কথা কাটাকাটি, ধস্তাধস্তি। এক মহিল বিজেপি সমর্থককে পতাকার ডান্ডা দিয়ে মেরে রাস্তায় ফেলে দেয় তৃণমূল সমর্থকেরা।
পুলিশ ওই মহিলা বিজেপি কর্মীকে উদ্ধার করে। উঠে যায় অবরোধ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news