নিজস্ব সংবাদদাতা:
আধার কার্ড বৈধ, তবে তা মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক নয়, আধারের বৈধতা নিয়ে মামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানায় আধার কার্ডের সাংবিধানিক বৈধতা রয়েছে। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক জরুরি। আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও আধারের লিঙ্ককে বাধ্যতামূলক করা হল। তবে স্কুলে ভর্তির ক্ষেত্রে আধার কার্ড দেওয়া জরুরি নয়। কোনও বেসরকারি সংস্থাও আধার চাইতে পারবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এছাড়াও, ইউজিসি, নিট, সিবিএসইর পরীক্ষায় আধার বাধ্যতামূলক নয় বলেও জানিয়ে দিল শীর্ষ আদালত ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news