নিজস্ব সংবাদদাতা, মালদা:
ফের তৃণমূল ঠ্যাঙাড়েদের হাতে আহত বিজেপির মহিলা কর্মী। মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কের সুকান্ত মোড় এলাকায় বিজেপি কর্মীদের ওপর হঠাৎ চড়াও হয় তৃণমূল কর্মীরা। এই নিয়ে দু’ পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। সেই সময় বিজেপির এক মহিলা কর্মী
আহত হন। অভিযোগ তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। তৃণমূল অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছে।
আজ সকালেই বনধের বিরোধিতায় পথে নামে তৃণমূল। জেলা যুব সভাপতি অম্লান ভাদুড়ীর নেতৃত্বে এদিন সকাল থেকেই বাইক মিছিল হয়। অন্যদিকে বিজেপিও বনধের সমর্থনে বিভিন্ন এলাকায় মিছিল এবং অবরোধ করে। কোতয়ালি এলাকায় রাজ্য সড়কে ট্রাক্টর ও লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সর্মথকরা। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news