নিজস্ব সংবাদদাতাঃ
পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর : বিজেপির ডাকা বনধ-এ ঘাটালে বাস চলাচল অনেকটাই বিপর্যস্ত। সকাল সকাল ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিজেপি কর্মীরা রাস্তায় বসে অবরোধ শুরু করলে আটকে পড়ে গাড়িঘোড়া। তৃণমূল কংগ্রেসের একটি মিছিল কেন্দ্র করে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূলের মিছিলটি বিজেপির অবরোধ তুলতে গেলে বচসা হাতাহাতি শুরু হয়।
এরপর তৃণমূলের মিছিল থেকে বিজেপি কর্মির মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। যাতে এক মাথা ফেটে যায়। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
এখনও চাপা উত্তেজনা রয়েছে ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ঘাটালে বাস চললেও চলছে হাতে গোনা। যাত্রী খুব কম। অধিকাংশ বাস ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে চাঁইপাটে বিজেপির অবরোধ শুরু করলে তৃণমূল কর্মীরা তুলে দেয় অবরোধ। গোপীগঞ্জে বাস চলাচল বন্ধ, দোকান বন্ধ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news