নিজস্ব সংবাদদাতাঃ
ইতালির মিলান শহর থেকে মুখ্যমন্ত্রী বললেন, বনধ হয়নি। রাজনীতি তপস্যার জিনিস, গুণ্ডামির নয়। বললেন, বাংলার মানুষ বনধ বিরোধী।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি বাইরে থাকলেই সিপিএম-বিজেপি রাজ্যে ঝামেলা করে। মুখ্যমন্ত্রী নিজেই জানান তিনি বার বার বিদেশে যান না। বছরে মাত্র একবার যান। তাও আবার রাজ্যে লগ্নি আনতে। তবে বনধের যে তিনি তীব্র বিরোধী তা জানিয়ে দিতে ভোলেননি এদিন। পাশাপাশি বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধে যে মানুষ সাড়া দেয়নি সে কথাও জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news