নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
এক যুব তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তারই দলীয় সহযোগীদের বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত কুমারসা পাড়ায়। অভিযুক্ত তৃণমূল কর্মীকে স্থানীয়েরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় উভয়পক্ষের মোট দুইজন আহত হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। অভিযোগ, ক্যানিংয়ের কুমারসা পাড়ায় যুব তৃণমূল কর্মী সুবীর শাসমলকে খুনের চক্রান্ত করতে এসেছিল তৃণমূল কর্মীরা, ভুলবশত তাকে না পেয়ে তার এক ভাইকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত আরেক তৃণমূল কর্মী লক্ষ্মণ বেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news