Breaking News
Home / TRENDING / বনধ-এ বেসরকারি বাসের দেখা নেই খোদ পরিবহন মন্ত্রীর জেলায়

বনধ-এ বেসরকারি বাসের দেখা নেই খোদ পরিবহন মন্ত্রীর জেলায়

নিজস্ব সংবাদদাতাঃ

পূর্ব মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর : বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধে মিশ্র প্রতিক্রিয়া পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। হাতে গোনা কয়েকটি রুটে সরকারি বাস চললেও চলেনি বেসরকারি বাস। মেচেদা-দিঘা রুটে প্রচুর পরিমাণে সরকারি বাস দেখা গেছে। তবে যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় কম। জেলার প্রায় সর্বত্র দোকানপাট কম-বেশি খোলা ছিল। কোথাও আধখোলা। কোথাও আবার কিছু কিছু দোকান বন্ধ দেখা গেল। সবজি ও ফলের বাজার খোলা রয়েছে তমলুক, হলদিয়া, কাঁথিতে। অফিস আদালত খোলা। খোলা প্রায় অধিকাংশ স্কুল ও কলেজ। তবে শিক্ষকরা উপস্থিতি থাকলেও স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হাতে গোনা। পাশাপাশি রাস্তাঘাটে মানুষের যাতায়াত কম।

উল্লেখ্য, সামনে পুজো থাকায় খোলা রয়েছে কাপড়, জুতোর দোকান। বনধের বিরোধিতায় তমলুক, কাঁথি সহ অনেক জায়গাতেই এদিন মিছিল করে তৃণমূল। বনধ ব‍্যর্থ দাবি করেন তমলুকের সাংসদ দিব‍্যেন্দু অধিকারী। শিল্প শহর হলদিয়া ও সৈকত শহর দিঘা স্বাভাবিক বলে জানান তিনি।

যদিও বিজেপির দাবি পরিবহন মন্ত্রীর জেলাতেই বেসরকারি বাস চলছে না। তৃণমূল ভয় দেখিয়ে দোকান বাজার স্কুল কলেজ খুলিয়েছে। বিজেপির কর্মীদের মারধোর করে হটিয়ে দিয়েছে। তবে সার্বিকভাবে জেলায় বনধে ভালই সাড়া মিলেছে।

জেলায় বেসরকারি বাস চলাচল না করায় সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তবে সরকারি বাসের পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলের হলদিয়া, দিঘা ও পাঁশকুড়া শাখায় ট্রেন চলাচল করেছে। মেচেদা স্টেশনে বিজেপি কর্মীরা রেল অবরোধ করতে গেলে তৃণমূল কর্মীরা তাদের মেরে সরিয়ে দেয় বলে অভিযোগ। মহিষাদল ও দেউলিয়া বাজার সহ কয়েকটি জায়গায় তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মীদের মারধোর করে বলে অভিযোগ ওঠে। মোটের ওপর জেলায় বনধের প্রভাব মিশ্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *