নিজস্ব সংবাদদাতা
আজ সকাল থেকেই জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে । রাজধানী শ্রীনগরের নুরবাগে ২ জঙ্গির লুকিয়ে থাকার খবর রয়েছে। তাদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই চলছে। শ্রীনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে । এদিকে অনন্তনাগের দুরু শাহবাদে সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে এক জওয়ান শহিদ হয়েছে। ২ জন জঙ্গিকেও খতম করেছে সেনা। আরও একজন জঙ্গির সঙ্গে এখনও গুলি বিনিময় চলছে সেনার। জঞ্গ ও সেনাদের মধ্যে তৃতীয় এনকাউন্টারটি চলছে বড়গামের চাদুরা গ্রামে। সেখানে পুলিশি টহলদারির সময় তাদের ওপর গুলি চালায় জঙ্গিরা। এরপর এলাকা ঘিরে ফেলেছে সেনা । এখনও দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news