Breaking News
Home / TRENDING / পরকীয়া: আইন কী ছিল আর কী হল, জানুন এক ক্লিকে

পরকীয়া: আইন কী ছিল আর কী হল, জানুন এক ক্লিকে

নিজস্ব সংবাদদাতা:

বৃহস্পতিবার যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়ে দিল, পরকীয়া ফৌজদারী অপরাধ নয়৷ এতদিন ভারতীয় সংবিধানের ৪৯৭ ধারায় পরকীয়া ছিল অপরাধ৷ আজ সেই ৪৯৭ ধারাকে অসাংবিধানিক বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷

সুপ্রিম কোর্টের মতে, মহিলাদের মর্যাদা গুরুত্বপূর্ণ৷ স্ত্রী স্বামীর সম্পত্তি নন৷ তাই বাতিল করা হল ব্রিটিশ আমলের ১৫৭ বছরের পুরনো আইন৷ কিন্তু সেই আইন-এ কী ছিল?

১৮৬০ সালে তৈরি ৪৯৭ ধারায় বলা হয়েছিল কোনও ব্যক্তি কোনও মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই মহিলার স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল এবং জরিমানা বা উভয়ই হতে পারে।

এই আইনকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে৷ মামলাকারীদের দাবি ছিল, এই আইনে মহিলাদের সম্পত্তি হিসাবে গণ্য করা হয়৷ বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন বাতিল হওয়া উচিত।

ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ নম্বর ধারা অনুযায়ী পরকীয়া ছিল অপরাধ। যে পুরুষ বা মহিলা এ ধরণের সম্পর্কে যুক্ত, তা আদালতে প্রমাণিত হলে, তাঁর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হবে৷ কিন্তু প্রায় দেড়শ বছর আগে ভারতীয় দণ্ডবিধিতে যুক্ত হওয়া এই ধারার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ বলে, কোনও মহিলা স্বামীর সম্পত্তি নয়। কোনও আইন ব্যক্তির মর্যাদা খর্ব করতে পারে না, পুরনো আইন মহিলাদের অধিকার ও সম্মান ক্ষুণ্ণ করছে৷ ইংরেজ আমলে তৈরি হওয়া এই আইনের সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই এই রায় শীর্ষ আদালতের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *