Breaking News
Home / TRENDING / মসজিদে নমাজ পাঠের অনিবার্যতা নিয়ে সুপ্রিম কোর্টের ফয়সলা আজ

মসজিদে নমাজ পাঠের অনিবার্যতা নিয়ে সুপ্রিম কোর্টের ফয়সলা আজ

নিজস্ব সংবাদদাতা
নমাজ পাঠ করার জন্য মসজিদের প্রয়োজন আছে কিনা সেবিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। রিটায়ার করার আগে এটাই চিফ জাস্টিস দীপক মিশ্রর শেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। এই মামলার রায়ের প্রভাব অযোধ্যা মামলার ওপরেও পড়বে বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য, ১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, নমাজ পাঠ করার জন্য মসজিদের প্রয়োজন নেই। ফলে মসজিদের জমি সরকার অধিগ্রহণ করতে পারে। অযোধ্যা মামলা চলাকালীন মুসলিম পক্ষ জানায় ১৯৯৪ এর এই রায় তাদের পক্ষে অন্যায়। তারপরই একটি বড় বেঞ্চকে দিয়ে এই সিদ্ধান্তের পুনর্বিচার করার সিদ্ধান্ত নেয় আদালত। সেই মামলারই রায় ঘোষণা হবে আজ ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *