নিজস্ব সংবাদদাতাঃ
বহরমপুরঃ বনধ রুখতে নাবালক ছাত্রকেও রেয়াত করল না পুলিশ৷ যদিও ওই ছাত্রের সঙ্গের বনধের পক্ষে বিপক্ষে কোনও যোগাযোগ নেই তা বলা বাহুল্য। দোষের বলতে সে তখন পুলিশ-বনধ সমর্থনকারীদের ঝামেলার কাছাকাছি ছিল। কিন্তু বনধ সমর্থকদের হটাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় অতি সক্রিয় পুলিশ। তাতেই গুরুতর যখম হয় ছাত্রটি।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি ঘটে বহরমপুরের সাটুই বাজার এলাকায়৷ কাঁদানে গ্যাসের সেল ফেটে যায়৷ যার ফলে গুরুতর জখম হয় ছাত্র৷ তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেখানে এখন তার চিকিৎসা চলছে৷
স্থানীয় সূত্রে খবর, বিজেপির বনধ সমর্থকরা বহরমপুরের সাটুই বাজারে সকালে মিছিল করছিল৷ দোকান পাট বন্ধ ছিল। মিছিল চলাকালীন পুলিশের সঙ্গে বচসা বাধে বনধ সমর্থকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়।
এরপরেই পুলিশ লাটিচার্জ করে। বনধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটান হয়। অভিযোগ, তাতেই আহত হয় ওই নাবালক স্কুল ছাত্র৷ এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news