প্রসেনজিৎ মাহাতো
আজাকে নিয়ে টানাটানি।
মহমেডানে সই করার সময়ে তঁাকে কেউ চিনত না। ঘরোয়া লিগে মোহনবাগান–ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে রাতারাতি নায়ক। সেই ঘানার স্ট্রাইকার ফিলিপ আজা বিরাট প্রস্তাব পেলেন আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা এফসি–র থেকে। প্রতি মাসে দেড় লাখ টাকা। সেইসঙ্গে গোল করলে বাড়তি বোনাস। অ্যাসিস্টেও থাকবে উপহার। মিনার্ভা কর্তারা আজার সঙ্গে যোগাযোগ করেছেন ইতিমধ্যেই। এদিকে, মহমেডান কর্তারা আজাকে ধরে রাখতে মরিয়া। ক্লাব সচিব কামারুদ্দিনের দাবি, আজার সঙ্গে এক বছরের চুক্তি রয়েছে। চুক্তির মেয়াদ ৩১ মে ২০১৯ পর্যন্ত। টিডি রঘু নন্দীরও একই দাবি। কামারুদ্দিন বলেন, ‘যখন ওর কোনও ক্লাব ছিল না, আমরা ওকে সুযোগ দিয়েছিলাম। আমরা ওকে ছাড়ব না। ওর সঙ্গে ৩১ মে পর্যন্ত চুক্তি রয়েছে। দ্বিতীয় ডিভিশন আই লিগের কথা মাথা রেখেই ওকে আমরা সই করিয়েছিলাম।’ মিনার্ভার প্রস্তাব নিয়ে আজা নিজেও ধন্দে রয়েছেন। মিনার্ভার টিম ম্যানেজমেন্ট নিয়ে খোঁজখবর নিয়েছেন। মিনার্ভাতে খেলা ফুটবলারদের অভিজ্ঞতা শুনে খুব একটা খুশি হতে পারেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news