Breaking News
Home / হেড লাইন্স (page 46)

হেড লাইন্স

পরাজয়ের পরেও পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে আরো একবার প্রমাণ করলেন অভিষেক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো নির্বাচনে পরাজয়ও একজন রাজনীতিক কে নেতা হিসেবে তুলে ধরতে পারে। তাঁর নেতৃত্ব গুণ প্রমাণ করতে পারে। ভবিষ্যতের সম্ভাবনাময় বীজের অঙ্কুরোদগম ঘটাতে পারে। রাজনীতির বৃহত্তর পরিসরে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। গোয়ায় হেরে গিয়ে রাজনৈতিক রঙ্গমঞ্চের এই দিকগুলোই আলোকিত করলেন অভিষেক। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে পরাজয় স্বীকার করেও যা …

আরও পড়ুন »

মমতার ছবি বুকে নিয়ে দল ছেড়েছিলেন, এখন ত্রিপুরায় BJP কে হারাতে সেই ছবিই ভরসা Rajib-এর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো হাতে সময় মোটামুটি এক বছর। লক্ষ্য ত্রিপুরায় রাজনৈতিক ক্ষমতা দখল। দায়িত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ ছাড়া আরও একটি বাঙালি রাজ্য মমতার হাতে তুলে দেবার অ্যাসাইনমেন্ট পেয়ে কিছুটা হলেও আবেগ তাড়িত রাজীব। একই সঙ্গে আত্মবিশ্বাসীও। আবেগ তাড়িত, কারন দল ছেড়ে বিজেপিতে চলে যাবার স্মৃতি এখনও বাসি হয়নি। ফিরে আসার …

আরও পড়ুন »

আবার সক্রিয় রায়সাহেব! তৃণমূলের রাজ্য সভাপতি হতে পারেন মুকুল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো মুকুল-মস্তিষ্ক কে আবার সরাসরি দলের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা-মুকুল ঘনিষ্ঠ সূত্রে আপাতত এমনটাই খবর। মমতা বন্দ্যোপাধ্যায় কী দায়িত্ব দিতে চাইছেন মুকুল রায়কে? সূত্রের খবর, দলের রাজ্য সভাপতির দায়িত্ব দিয়ে দলের একদা দু’নম্বর ব্যক্তিত্বকে আবার সক্রিয় করার কথা ভেবেছেন মমতা। এই মর্মে মুকুলের সঙ্গে …

আরও পড়ুন »

উত্তরপাড়ার সেই ভাইরাল ভিডিও টিএমসি প্রার্থীর কুশপুত্তলিকা পোড়ালেন মহিলারা

তরুণ তাঁতী পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সীর সাক্ষর সম্বলিত তৃণমূল প্রার্থী সুমিত চক্রবর্তী। জেলার নেতা দিলীপ যাদবেরও ঘনিষ্ঠ সুমিত। কিছুদিন আগে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য’ (এমনই প্রচার) প্রার্থী কে দেখা যায় পরণে একটি লজ্জা নিবারণী অন্তর্বাস পরে চুড়ান্ত অশ্লীল ভাষায়, স্ত্রী ও কন্যাকে গালিগালাজ করতে। …

আরও পড়ুন »

Russia-Ucrain war : পরিসংখ্যান বলছে, রাশিয়ার কাছে তুচ্ছ ইউক্রেন, দেখে নিন শক্তির বহর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো সোভিয়েত গেছে তবু কাস্তে রয়ে গেছে! গতকালকের, অর্থাৎ বুধবারের ইউক্রেনের একটা টপভিউ ছবি যদি আপনি যোগাড় করতে পারেন, তাহলে দেখতে পাবেন সেই কাস্তে! দেখবেন ২ লক্ষ রুশ সেনা কাস্তের আকারে ঘিরে রয়েছে ইউক্রেনের ভূখণ্ড। আজ, বৃহস্পতিবার, সেই সেনাবাহিনী প্রবেশ করেছে ইউক্রেনে। এমন অসম যুদ্ধ সাম্প্রতিক অতীতে কবে …

আরও পড়ুন »

Anish Khan: সিবিআই তদন্তের দাবি, এখন আর কতটা পলিটিকালি কারেক্ট?

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আনিস খান। ছাত্র বিক্ষোভ। রাজ্যের সিট গঠন। পরিবারের সিবিআই তদন্তের দাবি… এই পর্যন্ত ঠিকই ছিল। গোল বাঁধছে তখন, যখন রিজওয়ানুর প্রসঙ্গ টেনে এনে সিবিআই তদন্ত চাওয়া নিয়ে মমতাকে নিশানা করছেন বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় তৎকালীন বিরোধী নেত্রীর একটি ভিডিও ভাইরাল করা হয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সিআইডি পুলিশেরই …

আরও পড়ুন »

মানুষ যাঁদের চাইবে, দল কি তাঁদের দুরে সরিয়ে রাখবে? পার্থর বক্তব্যে উঠছে প্রশ্ন

দেবক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুরভোটে দলের যাঁরা নির্দল প্রার্থী হয়েছেন, তাঁদের জন্য বহিষ্কারের খাঁড়া ঝুলছে। খুবই স্বাভাবিক ঘোষণা। তবে এর পরেই তিনি বলেন, নির্দল প্রার্থীদের মধ্যে যদি কেউ জিতেও আসেন, তাঁদের গ্রহন করবে না দল। এই বক্তব্যে একটি প্রশ্ন উঠছে। প্রশ্নটি এই, তাহলে কি ধরে নিতে হবে …

আরও পড়ুন »

খিস্তি খারাপ, তাই বলে বঙ্গবিভূষণ-কে মারের হুমকি!

দেবক বন্দ্যোপাধ্যায়। “ভরসা যেন না পায় কোনো দাঙ্গামুখো হতচ্ছাড়া সবাই মিলে বেঁচে থাকার ভরসা তাদের করুক তাড়া।” প্রশ্ন হল, সবাই মিলে বেঁচে থাকার যে ভরসা, সেই ভরসার তাড়া করার ধরনটা কি এইরকম হবে? এমন নয় যে সুমনদা এই প্রথম সাংবাদিকদের খিস্তি করলেন। ১৯৯৪-৯৫ সালে তিনি বাংলার বিখ্যাত সংবাদপত্রের সাংবাদিকদের উদ্দেশ্যে …

আরও পড়ুন »

কালো পোশাক আর সাদা মনের ওয়াসিম কাপুর

সুমন ভট্টাচার্য সবসময় কালো পোষাক পরা একটা লোকের মন যে এত সাদা হয়, তা ওয়াসিম কাপুরের সঙ্গে আলাপ না হলে জানতেই পারতাম না| প্রফুল্ল সরকার স্ট্রিটের ফুটপাথে একটা ঝগড়া দিয়ে আলাপ| ঝগড়া থামাতে এবং আমাদের শান্ত করতে ওয়াসিম দা ওনার বাড়িতে বিরিয়ানি আর ফিরনির নিমন্ত্রণ করেছিলেন| সেই নিমন্ত্রণের সূত্রে আনন্দবাজার …

আরও পড়ুন »

গোয়া : পরিণত অভিষেকের ছায়ায় কি ঢাকা পড়ল কল্যাণের কাল্পনিক মেরুদণ্ড?

দেবক বন্দ্যোপাধ্যায়। গল্প টা সবাই জানে। ছোটবেলা থেকেই জানে। একটা লম্বা টানা লাইন কে কী করে না ছুঁয়ে ছোট করে দেওয়া যায়, সেই গল্প সকলে জানে। লম্বা টানা লাইনের পাশে তুলনায় আর একটি বড় লাইন টেনে দিলেই কেল্লাফতে। আগের লাইনটি হয়ে গেল খর্ব! গল্পে বলা এই কৌশল গল্পে সহজ হলেও, …

আরও পড়ুন »

পুণ্যস্নানের দিনে কড়া নজরদারি প্রশাসনের! গঙ্গাসাগরে মেলার দায়িত্বে মন্ত্রীরাও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। গঙ্গাসাগর মেলার আয়োজন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ যথাযথ ভাবে পালন হচ্ছে কিনা, তা নিয়ে রাজ্য প্রশাসন ময়দানে নেমেছে। সেই নির্দেশ অনুযায়ী, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে সমুদ্রতট ঘুরে দেখলেন নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন সাগর বিধায়ক তথা মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। …

আরও পড়ুন »

মমতা দলের ভিত্তি, অভিষেক দলের ভবিষ্যৎ : এই সারসত্য বুঝলেই সার্বিক কল্যাণ

দেবক বন্দ্যোপাধ্যায়। আমে দুধে মিশে যাবে, আঁঠি গড়াগড়ি খাবে। না, চেনা গল্পটি তে এই তিনটে মাত্র চরিত্র নেই। আরো একজন আছে। সে হল বাটি। তার কী হবে? সে কখনো পায়সান্নে, কখনও বা শাকান্নে ভ’রে উঠবেই! এইসব হেঁয়ালির গল্প ছেড়ে সোজা কথা সোজা ভাবেই বলি। সোজা ও সহজ কথাটি হল, তৃণমূল …

আরও পড়ুন »

দিদির জন্মদিন: বসনভূষা মলিন হলো ধূলায় অপমানে

দেবক বন্দ্যোপাধ্যায়। আজ দিদির জন্মদিন। জন্মদিন নিয়ে বিতর্ক থাকলেও সরকারি খাতায় এটাই দিদির জন্মদিন। সফিসটিকেটেড রাজনীতির ভক্তরা, কোনোদিনই দিদিকে তেমন নম্বর দেয়নি। তাদের স্নবারি দিদিকে প্রতিনিয়ত অপমান করেছে। TMC কে যারা তিন মাসের কংগ্রেস বলে একপ্রকার শ্লাঘা বোধ করেছিল, তাদের অনেকের চোখের সামনেই ২৫ পেরিয়েছে তৃণমূল। রাজনৈতিক আক্রমণ তো তবু …

আরও পড়ুন »

রাজ্যে বিজেপির ভোট পরবর্তী হিংসার দাবির আবহেই ‘বিজেপির মারে’ মৃত্যু ত্রিপুরার তৃণমূল নেতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। গত ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুজিবর ইসলাম মজুমদারের বাড়িতে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই দিন বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা তাঁর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। মুজিবর সহ ৩ জন তৃণমূল কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হন বলে খবর। মুজিবর ইসলাম মজুমদার এবং …

আরও পড়ুন »

আই লিগে বড় জট, করোনায় আক্রান্ত ৪৬ জন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আপাতত আই লিগ অথৈ জলে। কারণ কলকাতায় জৈব সুরক্ষা বলয়ে ফাটল ধরেছে। এবারের আই লিগ আপাতত ছয় সপ্তাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ কলকাতার নিউটাউনের তিনটি হোটেলে ১৩ টি টিম রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোটেলে Corona আক্রান্তের সংখ্যা বেশি। ফেডারেশন সূত্রে সংবাদমাধ্যমকে কত …

আরও পড়ুন »

দৈনিক ৭৫ কোটি, বড়দিন থেকে নিউ-ইয়ার, রেকর্ড মদ বিক্রি রাজ্যে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মদ বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে রাজ্য। সংবাদমাধ্যমে দেওয়া রাজ্য আবগারি দফতরের তথ্য থেকে জানা গেছে বড়োদিন – নিউ ইয়ারের মরশুমে, ৯ দিনে বিক্রি হয়েছে ৬৫০ কোটি টাকার বেশি মদ । অর্থাৎ প্রতিদিন গড়ে ৭০-৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা আগের বছরের বড়দিন – নিউ ইয়ার এবং …

আরও পড়ুন »