চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আপাতত আই লিগ অথৈ জলে। কারণ কলকাতায় জৈব সুরক্ষা বলয়ে ফাটল ধরেছে। এবারের আই লিগ আপাতত ছয় সপ্তাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
কারণ কলকাতার নিউটাউনের তিনটি হোটেলে ১৩ টি টিম রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোটেলে Corona আক্রান্তের সংখ্যা বেশি।
ফেডারেশন সূত্রে সংবাদমাধ্যমকে কত জনের করোনা হয়েছে তা না জানালেও, সূত্রের খবর রবিবার পর্যন্ত ফুটবলার কোচ এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে অন্তত ৪৬ জন পজিটিভ ।
রিয়েল কাশ্মীর টিমের প্রায় কুড়ি জন আক্রান্ত এই রোগে। ফুটবল ফেডারেশন জানিয়েছে ৫ জানুয়ারি সব টিমের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের RT-PCR করা হবে।

যাঁরা নেগেটিভ তাঁরা টিম হেটেল ছেড়ে চলে যাবেন। আর যাঁরা পজিটিভ হবেন তাঁরা কোয়ারেন্টাইনে থাকবেন। ৮ তারিখ থেকে টিম গুলোর খরচ নিজেদেরকে বহন করতে হবে বলে ফেডারেশন জানিয়েছে।
এদিকে Covid-এর বাড়বাড়ন্ত হওয়ায় আইএফএ তাঁদের মেয়েদের ফুটবল লিগ কন্যাশ্রী সপ্তাহের জন্য পিছিয়ে দিল ।কন্যাশ্রী কাপ শুরু হওয়ার কথা ছিল আগামী 5 জানুয়ারি থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news