Breaking News
Home / TRENDING / উত্তরপাড়ার সেই ভাইরাল ভিডিও টিএমসি প্রার্থীর কুশপুত্তলিকা পোড়ালেন মহিলারা

উত্তরপাড়ার সেই ভাইরাল ভিডিও টিএমসি প্রার্থীর কুশপুত্তলিকা পোড়ালেন মহিলারা

তরুণ তাঁতী

পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সীর সাক্ষর সম্বলিত তৃণমূল প্রার্থী সুমিত চক্রবর্তী।

জেলার নেতা দিলীপ যাদবেরও ঘনিষ্ঠ সুমিত।

কিছুদিন আগে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য’ (এমনই প্রচার) প্রার্থী কে দেখা যায় পরণে একটি লজ্জা নিবারণী অন্তর্বাস পরে চুড়ান্ত অশ্লীল ভাষায়, স্ত্রী ও কন্যাকে গালিগালাজ করতে। এক সময় আঙুল নেড়ে নেড়ে প্রার্থী কে একথাও বলতে শোনা যায় যে, তিনি আরবপতি (কোটিপতির ওপরের স্তর)। তিনি সব কিনে নিতে পারেন।
চ্যানেল হিন্দুস্তান অবশ্য সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

যাই হোক, আজ বুধবার, সুমিতের এ হেন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান উত্তরপাড়ার কয়েকজন মহিলা। তাঁরা বিজেপির কর্মী সমর্থক বলে খবর। এদিন তাঁরা সুমিতের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানান। ত়াঁদের বক্তব্য, যে নিজের স্ত্রী মেয়েকে সম্মান করে না, সে এলাকার মা বোনেদের কী সম্মান করবে? তিনি কী করে ভোট প্রার্থী হলেন, এই প্রশ্নও তোলেন বিক্ষোভকারীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *