চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মদ বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে রাজ্য।
সংবাদমাধ্যমে দেওয়া রাজ্য আবগারি দফতরের তথ্য থেকে জানা গেছে বড়োদিন – নিউ ইয়ারের মরশুমে, ৯ দিনে বিক্রি হয়েছে ৬৫০ কোটি টাকার বেশি মদ । অর্থাৎ প্রতিদিন গড়ে ৭০-৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা আগের বছরের বড়দিন – নিউ ইয়ার এবং এমনকি দুর্গাপূজার মরশুমের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে!

যদিও আগেরবারের বড়দিন ও নিউ ইয়ারের মরশুমে কিছুটা কড়া ছিল কোভিড বিধিনিষেধ। এবারের লাগামছাড়া উন্মত্ততাকে এর কারণ হিসেবে ধরে নিচ্ছেন অনেকে । কিন্তু বড়দিনের প্রায় এক সপ্তাহ আগে , ২০২১ এর ১৮ ডিসেম্বরেই এক জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখিত আবগারি দপ্তরের তথ্য থেকে জানা গেছিল, ২০২০-২০২১ এর অর্থবর্ষে আবগারি দপ্তরের আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার কোটি টাকা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে দ্রুত বাড়ছিল মদ বিক্রি। আর তার উপরে এই বড়দিন আর নিউ ইয়ারের মদ বিক্রির সংযোজনে ২০২০-২০২১ অর্থবছরের আবগারি দপ্তরের আয়ের বৃদ্ধির হার, ২০১৭-২০১৮ অর্থবছরের সর্বোচ্চ আয় বৃদ্ধির হারকেও প্রায় স্পর্শ করে ফেলেছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news