Breaking News
Home / হেড লাইন্স (page 378)

হেড লাইন্স

বেলুড় লালবাবা কলেজে টিএমসিপি’র গোষ্ঠী সংঘর্ষ, চুলোচুলিতে চুল ছিঁড়ল ছাত্রীদের

প্রসেনজিৎ ধর: বেলুড় লালবাবা কলেজের নবীন বরণ অনুষ্ঠানের রিহার্সাল চলাকালীন টিএমসিপি’র দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি। প্রথমে ছাত্রীদের মধ্যে হাতাহাতি শুরু হয়, ছাত্রীরা একে অপরকে মাটিতে ফেলে মারধর করে, এক ছাত্রী অন্য এক ছাত্রীর চুল টেনে ছিড়ে নেয়। খবর পেয়ে ছুটে আসে হাওড়া কমিশনারেটের বালি থানার বিরাট পুলিশ বাহিনী। উল্লেখ্য, …

আরও পড়ুন »

মমতা জানেন রাজীব কুমার কোথায়, দাবি সোমেনের

নীল রায়। বেপাত্তা কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার কোথায় আছেন তা জানেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। বৃহস্পতিবার বিধান ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সোমেন বলেন, “রাজীব কুমার কোথায় আছেন তা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাঁর …

আরও পড়ুন »

জেলে চেয়ার, বালিশ নেই, আদালতে নালিশ চিদম্বরমের, ফের বিচারবিভাগীয় হেফাজতে

ওয়েব ডেস্ক: জেলে চেয়ার নেই, বালিশ নেই, আদালতে অভিযোগ জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে তিহাড় জেলে রয়েছেন কংগ্রেস নেতা। কিন্তু জেলের ঘরে তাঁর জন্য না আছে চেয়ার, না বালিশ। বৃহস্পতিবার দিল্লির বিশেষ আদালতে এমনই অভিযোগ করেন তিনি। বসতে না পারায় তাঁর কোমরের ব্যথা বেড়ে গিয়েছে বলেও বিচারককে …

আরও পড়ুন »

বাঙালি মগজাস্ত্রে খানখান স্প্যানিশ আর্মাডা, মিনি ডার্বিতে হার বাগানের

প্রসেনজিৎ মাহাতো: লক্ষ্মীবারের মিনি ডার্বিতে বিরিয়ানির খুশবু ছড়ালো মহমেডান। ২০০৪ সালের পর আবার মিনি ডার্বিতে সাদা–কালো ধ্বজা ওড়াল মহমেডান। মোহনবাগানের স্প্যানিশ আমার্ডা ভেঙে খানখান এক বাঙালি মগজাস্ত্রে। মহমেডান টিডি দীপেন্দু বিশ্বাসের ক্যারিশ্মায় ম্লান মোহনবাগান। ৩–২ গোলে মোহনবাগানকে হারালো মহমেডান। শুরুতেই ধাক্কা খায় মোহনবাগান। মিনিট দশেকের মধ্যেই দু’গোল হজম করে কিবু …

আরও পড়ুন »

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্তা বাবুল সুপ্রিয়কে

জয় ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) হেনস্থা করা হল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় দফায় দফায় গন্ডোগোল হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি (ABVP)-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বাবুল সুপ্রিয়র ৷ সেই মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তিনি৷ এরপরই এসএসআই (SFI) ও অন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ …

আরও পড়ুন »

সুদীপ্তর লাল ডায়েরির পর মমতার চিরকুট, রাজধানীর রাজনীতিতে নয়া বিতর্ক

 দেবক বন্দ্যোপাধ্যায়: সুদীপ্ত সেনের লাল ডায়েরি নিয়ে যখন রাজনীতির রঙ্গমঞ্চ রঙীন তখনই আর একটি বিতর্ক মাথা চাড়া দিল রাজধানীর রাজনৈতিক বাতাসে। এই প্রাক পুজো রাজনৈতিক বিতর্কের নাম ‘চিরকুট বিতর্ক।’ দিল্লির রাজনৈতিক মহলে, নির্দিষ্ট ভাবে বললে কেন্দ্রীয় বিজেপির অন্দর মহলে এখন জোর আলোচনা চলছে এই চিরকুট বিতর্ক নিয়ে। কী এই চিরকুট …

আরও পড়ুন »

রাজীব কুমার প্রসঙ্গে নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনআরসি নিয়ে কথা হয়েছে, জানালেন মমতা

ওয়েব ডেস্ক: অমিত শাহ’র সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজীব কুমার প্রসঙ্গে কোনও কথা হয়নি। কথা হয়নি বাংলার এনআরসি নিয়েও। তবে অসমের এনআরসি নিয়ে কথা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকের পর মমতা বলেন, সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই বর্তমান বৈঠক। আরও বলেন, অসমে এনআরসি-তে অনেক বাঙালির …

আরও পড়ুন »

দেউচা-পাঁচমির উদ্বোধনে মমতার আমন্ত্রণ, মোদীকে সাবধান করলেন স্বপন দাশগুপ্ত

নীল রায় একদিন আগেই দেউচা পাচমি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‌ ঠিক তারপর দিনই বৃহস্পতিবার সেই প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর সংশয় প্রকাশ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বুধবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক সেরে বেরোনোর পরে মমতা …

আরও পড়ুন »

হাতে হলুদ গোলাপ, অমিত ‘ভাই’কেও বন্ধুত্বের বার্তা মমতার

ওয়েব ডেস্ক: দুপুর ১টা ৩০নাগাদ শুরু হল বৈঠক। তার আগে ঘড়ির কাঁটায় তখন ১টা বেজে ১৫ মিনিট। মোদীর মতোই অমিত শাহ’র জন্যও হলুদ গোলাপের স্তবক নিয়ে নর্থ ব্লকে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কোনও বৈঠকে মুখোমুখি হতে চলেছেন তাঁরা অমিত-মমতা। সাধারণত রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে এসেছেন তাঁরা। …

আরও পড়ুন »

রাজীব কুমার কোথায়? জানতে চেয়ে ফের রাজ্যকে চিঠি সিবিআইয়ের

সূর্য সরকার : কোথায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার? তাঁর তো খোঁজ মিলছে না | ফোনও ধরছেন না| রাজ্য পুলিশের ADG CID রাজীব কুমার ফোন নম্বরে পাওয়া যাচ্ছে না।তাকে কিভাবে পাওয়া যাবে। কোন নম্বরে ফোন করলে তাকে সিবিআইয়ের গোয়েন্দারা পাবেন, এই মর্মে ফের রাজ্য পুলিশের ডিজিকে একটি চিঠি দিল …

আরও পড়ুন »

‘এক দেশ, এক ভাষা’ মন্তব্যের অবস্থান পাল্টালেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন: সারা দেশ জুড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘এক দেশ, এক ভাষা’ মন্তব্যের সমালোচনা করে জনমত তৈরি হয়েছে। এবার তা নিয়েই নিজের অবস্থান পাল্টালেন অমিত শাহ। তিনি বলেন, জোর করে কারও মাতৃভাষা হিন্দি করার কথা বলিনি। কেউ যদি এই বিষয়ে রাজনীতি করতে চায় করুক। তিনি আরও বলেন, “আমি হিন্দিকে মাতৃভাষা …

আরও পড়ুন »

আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ মমতার

নীল রায়। আজ নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। (Mamata Banerjee) ‌বুধবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছের কথা জানান তিনি। ওইদিনই স্বরাষ্ট্র দপ্তরের সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছিল পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে আজ …

আরও পড়ুন »

লরি বোঝাই গাঁজা উদ্ধার শহরে, গ্রেফতার ১ পাচারকারী

সূর্য সরকার। ফের শহরে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা। লরি বোঝাই করে শহরে পাচারের সময় কলকাতা পুলিশের বিশেষ শাখা এসটিএফ গাজা পাকড়াও করে। গ্রেপ্তার করে এক পাচারকারীকেও। আটক করা হয়েছে লরিটিকেও। এসটিএফ সূত্রে খবর, নির্দিষ্ট খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে স্ট্র্যান্ড রোড এবং কালীপ্রসন্ন সিংহ রোড ক্রসিংয়ে একটি লরি আটকানো হয়। …

আরও পড়ুন »

ফের মেট্রোয় আত্মহত্যার জন্য ঝাঁপ

সূর্য সরকার। ফের কলকাতা মেট্রোর ( Kolkata Metro) লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকাল ৭:৪৫ মিনিটে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে অফিস টাইমে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। তবে আপদকালীন এই পরিস্থিতি সামাল দিতে নোয়াপাড়া থেকে সেন্ট্রাল পর্যন্ত চলে মেট্রো, অন্যদিকে কবি …

আরও পড়ুন »