নীল রায়।
বেপাত্তা কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার কোথায় আছেন তা জানেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। বৃহস্পতিবার বিধান ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সোমেন বলেন, “রাজীব কুমার কোথায় আছেন তা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাঁর উচিত ছিল রাজ্যে থেকে সিবিআই তদন্তের বিষয়ে সহযোগিতা করা।”
সোমেন মিত্র দাবি করেন, রাজ্য সিবিআই তৎপরতা থেকে বাঁচতেই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শক্ত মাটি। মুখ্যমন্ত্রীর আবেদনে সেই মাটি নরম নাও বলতে পারে। এবং রাজীব কুমারের গ্রেফতারি এখন কেবল সময়ের অপেক্ষা তারও ইঙ্গিত দিয়েছেন সোমেন। সামগ্রিক পরিস্থিতির জন্য তিনি অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রীর দিকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news