প্রসেনজিৎ ধর:
বেলুড় লালবাবা কলেজের নবীন বরণ অনুষ্ঠানের রিহার্সাল চলাকালীন টিএমসিপি’র দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি। প্রথমে ছাত্রীদের মধ্যে হাতাহাতি শুরু হয়, ছাত্রীরা একে অপরকে মাটিতে ফেলে মারধর করে, এক ছাত্রী অন্য এক ছাত্রীর চুল টেনে ছিড়ে নেয়।
খবর পেয়ে ছুটে আসে হাওড়া কমিশনারেটের বালি থানার বিরাট পুলিশ বাহিনী। উল্লেখ্য, কলেজের ক্ষমতা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। টিএমসিপি নেতা অভিজিৎ রায় অভিযোগ করেন, সুমনা ব্যানার্জি, যিনি প্রাক্তন ইউনিট সভাপতি তিনি আজ কলেজে এসে এক ছাত্রীকে মারধর করেন, ওঁর সঙ্গে বহিরাগত বেশ কয়েকজন যুবকও ছিল। বাধা দিলে অন্যদের সাথেও ঝামেলা শুরু হয়। অন্যদিকে নিজেকে কলেজের ইউনিট সভাপতি বলে দাবি করে সুমনা ব্যানার্জি অভিযোগ করেন, অভিজিৎ রায় সহ আরও কয়েকজন দলের সদস্যদের পরিকল্পনা করে হেনস্থা করে মারধর করে। এই মারামারির ঘটনার পরেই দুই টিএমসিপি নেতা দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন।
প্রসঙ্গত, বেলুড় লালবাবা কলেজের ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে আগেই বেশ কয়েকবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news