Breaking News
Home / TRENDING / জেলে চেয়ার, বালিশ নেই, আদালতে নালিশ চিদম্বরমের, ফের বিচারবিভাগীয় হেফাজতে

জেলে চেয়ার, বালিশ নেই, আদালতে নালিশ চিদম্বরমের, ফের বিচারবিভাগীয় হেফাজতে

ওয়েব ডেস্ক:

জেলে চেয়ার নেই, বালিশ নেই, আদালতে অভিযোগ জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে তিহাড় জেলে রয়েছেন কংগ্রেস নেতা। কিন্তু জেলের ঘরে তাঁর জন্য না আছে চেয়ার, না বালিশ। বৃহস্পতিবার দিল্লির বিশেষ আদালতে এমনই অভিযোগ করেন তিনি।

বসতে না পারায় তাঁর কোমরের ব্যথা বেড়ে গিয়েছে বলেও বিচারককে নালিশ করেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষার আর্জি জানান চিদম্বরমের আইনজীবীরা। বৃহস্পতিবার সেই অনুমতি দেয় আদালত। এইসঙ্গে চিদম্বরমকে ফের ৩ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ অগস্ট রাতে নাটকীয় ভাবে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন পি চিদম্বরম। কয়েক দফা সিবিআই হেফাজতে থাকার পর ৫ সেপ্টেম্বর তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় বিশেষ সিবিআই আদালত। তার মেয়াদ ছিল ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। সেই মেয়াদ শেষে বৃহস্পতিবার ফের তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *