সূর্য সরকার :
কোথায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার? তাঁর তো খোঁজ মিলছে না | ফোনও ধরছেন না| রাজ্য পুলিশের ADG CID রাজীব কুমার ফোন নম্বরে পাওয়া যাচ্ছে না।তাকে কিভাবে পাওয়া যাবে। কোন নম্বরে ফোন করলে তাকে সিবিআইয়ের গোয়েন্দারা পাবেন, এই মর্মে ফের রাজ্য পুলিশের ডিজিকে একটি চিঠি দিল সিবিআই, সূত্রের খবর| মোদ্দা কথা,রাজীব কুমারকে খুঁজে দিন, সাহায্য করুন, রাজ্যকে বললো সিবিআই|
উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বারের জন্য সিবিআইয়ের চিঠি গেলো রাজ্য প্রশাসনের কাছে| এর আগেও রাজীব কুমারের অবস্থান জানতে চেয়ে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা| তখন রাজ্য বলেছিলো, রাজীব কুমার ছুটিতে রয়েছেন তাই সেই নিয়ে তিনি কোথায় আছেন ব্যাক্তিগতকাজে বলা সম্ভব নয়| আজ, বৃহস্পতিবার আবারও একটা চিঠি পাঠানো হলো বলেই সূত্রের খবর| এখন দেখার রাজ্য কি উত্তর দেয়|
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news