Breaking News
Home / TRENDING / ফের মেট্রোয় আত্মহত্যার জন্য ঝাঁপ

ফের মেট্রোয় আত্মহত্যার জন্য ঝাঁপ

সূর্য সরকার।

ফের কলকাতা মেট্রোর ( Kolkata Metro) লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকাল ৭:৪৫ মিনিটে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে অফিস টাইমে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। তবে আপদকালীন এই পরিস্থিতি সামাল দিতে নোয়াপাড়া থেকে সেন্ট্রাল পর্যন্ত চলে মেট্রো, অন্যদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে।

অফিস টাইমে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। উপায় না থাকায় অনেকেই বিকল্প পথে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। মেট্রো যে সূত্রে খবর, রবীন্দ্র সদন স্টেশনে নিউ গড়িয়াগামী মেট্রো সামনে এক যাত্রী ঝাঁপ দেন। ইঞ্জিনিয়াররা খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলছে ওই যাত্রীকে উদ্ধারের কাজ।।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *