জয় ঘোষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) হেনস্থা করা হল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় দফায় দফায় গন্ডোগোল হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি (ABVP)-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বাবুল সুপ্রিয়র ৷ সেই মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তিনি৷ এরপরই এসএসআই (SFI) ও অন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ ওঠে “গো ব্যাক” স্লোগানও ৷ লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা ৷ এনআরসি (NRC) ইস্যুতে প্ল্যাকার্ড দেখিয়ে প্রতিবাদ জানায় তৃণমূল ছাত্র পরিষদ ৷
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ধাক্কা মারা হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে দীর্ঘক্ষন আটকে রাখা হয়। পরে গ্রিন জোনে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাবুলকে ৷ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছেন ৷ বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news