ওয়েব ডেস্ক:
অমিত শাহ’র সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজীব কুমার প্রসঙ্গে কোনও কথা হয়নি। কথা হয়নি বাংলার এনআরসি নিয়েও। তবে অসমের এনআরসি নিয়ে কথা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিনের বৈঠকের পর মমতা বলেন, সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই বর্তমান বৈঠক। আরও বলেন, অসমে এনআরসি-তে অনেক বাঙালির নাম বাদ গিয়েছে, তাঁদের ভবিষ্যত অনিশ্চিত। এই বিষয়টি দেখতে বলেছি। লাখ লাখ মানুষ লাইনে দাঁড়িয়েছেন, সেকথাও জানিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এনআরসি’র আতঙ্কে ডিজিট্যাল রেশন কার্ডের জন্য লম্বা লাইনে পড়ছে এরাজ্যে। সেই সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনআরসি নিয়ে কথা হয়েছে। পশ্চিমবঙ্গে যে এনআরসি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে তাও জানিয়েছি।
দুপুর ১টা ৩০নাগাদ শুরু হয় আজকের বৈঠক। তার আগে ঘড়ির কাঁটায় তখন ১টা বেজে ১৫ মিনিট। মোদীর মতোই অমিত শাহ’র জন্যও হলুদ গোলাপের স্তবক নিয়ে নর্থ ব্লকে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এই প্রথম কোনও বৈঠকে মুখোমুখি হলেন অমিত-মমতা। সাধারণত রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে এসেছেন যাঁরা। সেই দুই নেতা মুখোমুখি হলেন বৈঠকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news