Breaking News
Home / হেড লাইন্স (page 292)

হেড লাইন্স

অসুস্থ কবি শঙ্খ ঘোষকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি। অসুস্থ কবি শঙ্খ ঘোষকে (Shankha Ghosh) দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার সকালে বাইপাসের এক হাসপাতালে দেখতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সুদেশ ধনখড়ও। গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে কবিকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অশীতিপর কবির অবস্থা এখন স্থিতিশীল। এদিন …

আরও পড়ুন »

খিদিরপুরে দুটি পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৫

নিজস্ব প্রতিনিধি। রাতের অন্ধকারে খিদিরপুরে দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক মহিলা ও পুরুষের। অন্য আরও একটি দুর্ঘটনা ঘটে ১০ চাকা একটি লরি উল্টে গিয়ে। তাতে আহত হন ৫ জন। দুটি ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে খিদিরপুরে (Khidirpur) নজরুল সেতুর উপর, একটি গাড়ি …

আরও পড়ুন »

চরম খাদ্য সংকট পাকিস্তানে, ইমরানের দিকে আঙুল তুলছে বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি। সম্প্রতি প্রচণ্ড খাদ্যসংকট শুরু হয়েছে পাকিস্তানে (Pakistan)।পাকিস্তানিদের প্রধান খাদ্য রুটি-চাপাটি, নান তৈরি হয় মূলত আটা দিয়ে। এই আটাই হঠাৎ উধাও হয়ে গিয়েছে বাজার থেকে। সাধারণ মানুষ যখন নুন্যতম খাবার জোগাড়ে নাজেহাল তখন রাজনৈতিক দলগুলির মধ্যে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপান-উতোর। আটা ময়দার সংকটে সবথেকে বেশি অসুবিধায় পাকিস্তানের …

আরও পড়ুন »

নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, হতাশ বিরোধী শিবির

নিজস্ব প্রতিনিধি। নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) ওপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার সিএএ-র বিরুদ্ধে জমা পড়া পিটিশনের শুনানি হয় দেশের শীর্ষ আদালতের। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার তাঁদের অবস্থান জানাক। এই সময়কালে সরকারপক্ষের কথা না শুনে কোনওভাবেই স্থগিতাদেশ দেওয়া যাবে না। …

আরও পড়ুন »

বাড়ল টাকার দাম

নিজস্ব প্রতিনিধি। বাড়ল ভারতীয় টাকার (Rupee) দাম। বুধবার প্রথম ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম তিন পয়সা বেড়ে হয়েছে ১.১৮ টাকা। যা ভারতের বাজার অর্থনীতির জন্য সুখবর বটে। ফলে বাজেটের আগে স্বস্তিতে নরেন্দ্র মোদির সরকার। তবে, প্রধান বৈদেশিক মুদ্রার বিপরীতে এক মার্কিন ডলার দেশীয় ইউনিটের লাভ কমেছে, বাজার অর্থনীতি এমনটাই বলেছে। …

আরও পড়ুন »

রাজীব হত্যা মামলা, তিনটি দেশের উত্তরের জন্য অপেক্ষা করছে সিবিআই

নিজস্ব প্রতিনিধি। রাজীব গাঁধী (Rajiv Gandhi) হত্যা মামলায় তিনটি দেশের উত্তরের অপেক্ষায় রয়েছে সিবিআই। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার সঙ্গে এই দেশগুলির যোগসূত্রের সন্ধানে কিছু তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছিল সিবিআই (CBI)। সিবিআই আদালতে জানিয়েছে জৈন কমিশনের তদন্ত শেষ হয়েছে। এর থেকে পাওয়া কিছু বিষয় এবং তথ্যের ওপর ভিত্তি করেই ২৪টি দেশে কিছু …

আরও পড়ুন »

সিএএ : শাহকে চ্যালেঞ্জ পিকের

নিজস্ব প্রতিনিধি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি চ্যালেঞ্জ করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। বুধবার সকালে একটি টুইট করেন পিকে। সেখানে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয় গাঁধীনগরের সাংসদকে। প্রশান্ত লেখেন, “নাগরিকদের ভিন্নমত বরখাস্ত করা কোনও সরকারের পক্ষে শুভ লক্ষণ হতে পারে না। অমিত শাহজি, আপনি যদি সিএএ ও এনআরসি’র বিরুদ্ধে …

আরও পড়ুন »

সিএএ-র বিরুদ্ধে পাহাড়ে আজ প্রতিবাদ মিছিলে মমতা

নীল রায়। নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে যেদিন মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। সেদিনই পাহাড়ে সেই আইনের বিরুদ্ধে মিছিল করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার পাহাড়ে এই মিছিলের কর্মসূচি রয়েছে তাঁর। শহর কলকাতায় প্রায় ছ’টি মিছিল ও বেশ কয়েকটি জনসভা করেছেন তিনি। এমনকি শিলিগুড়ি ও পুরুলিয়া শহরেও …

আরও পড়ুন »

দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হবার পর সম্পত্তির পরিমাণ প্রায় দেড় কোটি বাড়িয়েছেন কেজরিবাল

নিজস্ব প্রতিনিধি। আম আদমির নেতার সম্পত্তির পরিমান শুনলে হয়ত সত্যিই চমকে যাবে ‘আম আদমি’। ভোটের জন্য ইলেকশন কমিশনকে জমা দেওয়া তথ্য অনুযায়ী দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সম্পত্তির পরিমান প্রায় সাড়ে তিন কোটি টাকা। দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সম্পত্তির পরিমান বেড়েছে ১.৩ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল …

আরও পড়ুন »

আজ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মামলার শুনানি সুপ্রিম কোর্টে

নিজস্ব সংবাদদাতা। নাগরিকত্ব আইন নিয়ে আজ বুধবার সুপ্রিম কোর্টে ১৪৪টি আবেদন এর শুনানি রয়েছে। আবেদনারীদের মধ্যে রয়েছে কংগ্রেস, ডিএমকে , সিপিএম, সিপিআই , ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ কমল হাসানের মক্কাল নিধি মাইয়াম সহ আরও বেশ কিছু দল। আবেদনে বলা হয়েছে যে নতুন এই আইনটি ভারতীয় সংবিধানের পরিপন্থী। ভারতের মত ধর্মনিরপেক্ষ …

আরও পড়ুন »

বাগনানে গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূল নেতা

নিজস্ব প্রতিনিধি। হাওড়ার বাগনানে সাত-সকালে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলেন এক তৃণমূল (TMC) নেতা। নিহতের নাম প্রাক্তন অঞ্চল সভাপতি শেখ আসাদুল রহমান। এই ঘটনায় অভিযোগ আঙুল উঠেছে গোষ্ঠী দ্বন্দ্বের দিকে। পরিবারের অভিযোগ, এদিন সকালে তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোন আসার পর বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যান তিনি। এর কিছুক্ষণ …

আরও পড়ুন »

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবি শঙ্খ ঘোষ

নিজস্ব প্রতিনিধি। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। মঙ্গলবার তাকে মুকুন্দপুরের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন বেলা সওয়া ১২টা নাগাদ। চিকিৎসক সিকে মাইতির অধীনে ভর্তি হন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পার্কিনসনস রোগে আক্রান্ত অশীতিপর এই কবি। সঙ্গে শ্বাসনালীর নীচের দিকে সংক্রমণ হয়েছে …

আরও পড়ুন »

দেশ বিরোধী কথা বললে জেলে যেতে হবে : অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি দেশবিরোধী কার্যকলাপ করলে বা দেশের বিরুদ্ধে স্লোগান দিলে জেলে যেতে হবে। অখিলেশ যাদব এবং রাহুল গাঁধির উদ্দেশে, মঙ্গলবার লক্ষনৌয়ের সমাবেশে শাহ বলেন, দু’বছর আগে যারা দেশকে টুকরা টুকরো করার স্লোগান দিয়েছিল তাদের জেলে যেতে হবে। রাহুল অখিলেশরা যতই বলুক না কেন এটা বাক স্বাধীনতা আর যতই বিজেপিকে গালি …

আরও পড়ুন »

দেশবিরোধী কার্যকলাপ করলে জেলে যেতে হবে, হুঁশিয়ারি অমিত শাহের

নিজস্ব প্রতিনিধি। দেশবিরোধী কার্যকলাপ করলে বা দেশের বিরুদ্ধে স্লোগান দিলে জেলে যেতে হবে। অখিলেশ যাদব এবং রাহুল গাঁধির উদ্দেশে, মঙ্গলবার লখনউয়ের সমাবেশে অমিত শাহ (Amit Shah) বলেন, দু’বছর আগে যারা দেশকে টুকরা টুকরো করার স্লোগান দিয়েছিল তাদের জেলে যেতে হবে। রাহুল অখিলেশরা যতই বলুক না কেন এটা বাক স্বাধীনতা আর …

আরও পড়ুন »

টাকার বিনিময়ে প্রতিবাদের ভিডিও, বিজেপির আইটি সেলের বিরুদ্ধে কোটি টাকার মানহানি

নিজস্ব প্রতিনিধি মানহানি। বিজেপির আইটি সেলের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করলেন দিল্লির শাহিনবাগে অবস্থানরত সিএএ বিরোধী প্রতিবাদীরা। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল একটি ভিডিও প্রকাশ করে। যে ভিডিও তে দেখা যায় যে সেখানে আন্দোলনকারীরা ৫০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে প্রতিবাদে সামিল হচ্ছে। এই ভিডিও সম্পূর্ণ মিথ্যা, …

আরও পড়ুন »

আজাদী: প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবার জেএনইউ-তে পালিত হবে প্রজাতন্ত্র দিবস

নিজস্ব প্রতিনিধি। জেএনইউ (JNU) প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবেন এনসিসি ক্যাডেটরা। গত কয়েকদিন ধরেই কখনও বর্ধিত হোস্টেল ফি কখনও বা নাগরিকত্ব আইন নিয়ে লাগাতার বিরোধের জেরে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে এই বিশ্ববিদ্যালয়। তার মধ্যেই মঙ্গলবার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর মামিডালা জগদীশ কুমার জানান, প্রজাতন্ত্র …

আরও পড়ুন »