Breaking News
Home / TRENDING / খিদিরপুরে দুটি পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৫

খিদিরপুরে দুটি পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৫

নিজস্ব প্রতিনিধি।

রাতের অন্ধকারে খিদিরপুরে দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক মহিলা ও পুরুষের। অন্য আরও একটি দুর্ঘটনা ঘটে ১০ চাকা একটি লরি উল্টে গিয়ে। তাতে আহত হন ৫ জন। দুটি ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে খিদিরপুরে (Khidirpur) নজরুল সেতুর উপর, একটি গাড়ি একটি বাইকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন বাইকে থাকা চালক ও মহিলা আরোহী ছিটকে পড়ে গেলে তাদের উপর দিয়েই গাড়িটি চলে যায় এমনটাই দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে দুটি মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অন্যদিকে, খিদিরপুরেই কয়লা ডিপো সংলগ্ন ১৯ নম্বর কোল বার্থ রোডে রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দশচাকা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে উপরে উঠে যায়। সেই সময় বেশ কয়েকজন যুবক রাস্তার পাশে বসে ছিল। দোকানটি ভেঙে তাদের গায়ের উপর পড়ে এবং সেই ঘটনায় একজন মহিলা সহ মোট ৫ জন গুরুতর আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে ঘটনার পরই যথেষ্ট উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। স্থানীয় লোকজনের দাবি, মাল বোঝাই ট্রাক ও বড় বড় গাড়ি প্রচন্ড দ্রুতগতিতে এই রাস্তা দিয়ে যায়। যার ফলে এর আগেও বহুবার এরকম দুর্ঘটনা ঘটেছে এখানে। পুলিশ প্রশাসনকে বারবার জানানোর পরেও সেখানে স্পিড ব্রেকার লাগানো হয়নি বলেও দাবি এলাকার বাসিন্দাদের। অপরদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উত্তেজিত জনতাকে রাস্তা থেকে সরিয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *