Breaking News
Home / TRENDING / দেশ বিরোধী কথা বললে জেলে যেতে হবে : অমিত শাহ

দেশ বিরোধী কথা বললে জেলে যেতে হবে : অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি

দেশবিরোধী কার্যকলাপ করলে বা দেশের বিরুদ্ধে স্লোগান দিলে জেলে যেতে হবে।
অখিলেশ যাদব এবং রাহুল গাঁধির উদ্দেশে, মঙ্গলবার লক্ষনৌয়ের সমাবেশে শাহ বলেন, দু’বছর আগে যারা দেশকে টুকরা টুকরো করার স্লোগান দিয়েছিল তাদের জেলে যেতে হবে। রাহুল অখিলেশরা যতই বলুক না কেন এটা বাক স্বাধীনতা আর যতই বিজেপিকে গালি দিন, দেশবিরোধী কথা বললে জেলে যেতে হবেই। এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে অমিত শাহ বলেন, আপনারাই বলুন যাঁরা দেশকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে চাইছেন তাঁদের জেলে পোরা উচিত কি না ?

কিছুদিন আগেই নাগরিকত্ব আইন নিয়ে বামপন্থী এবং বাম আন্দোলনের সমর্থকদের বিরোধিতা প্রসঙ্গে ‘টুকরে টুকরে গ্যাং’ কথাটি ব্যবহার করেন বিজেপি নেতা এবং সমর্থকরা। এই শব্দবন্ধ নিয়ে প্রতিবাদ সমর্থন দুই ই হয় সমান জোরালো। নাগরিকত্ব আইন নিয়ে এদিনও বিরোধীদের হুঁশিয়ারি দেন অমিত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *