Breaking News
Home / TRENDING / বাগনানে গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূল নেতা

বাগনানে গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূল নেতা

নিজস্ব প্রতিনিধি।

হাওড়ার বাগনানে সাত-সকালে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলেন এক তৃণমূল (TMC) নেতা। নিহতের নাম প্রাক্তন অঞ্চল সভাপতি শেখ আসাদুল রহমান। এই ঘটনায় অভিযোগ আঙুল উঠেছে গোষ্ঠী দ্বন্দ্বের দিকে। পরিবারের অভিযোগ, এদিন সকালে তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোন আসার পর বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যান তিনি। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ছ’টা নাগাদ তাঁর মৃত্যুর খবর আসে বাড়িতে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা শুরু হয়েছে। এলাকাবাসীরা দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বাসিন্দাদের বুঝিয়ে সেখান থেকে দেহ নিয়ে পুলিশ ময়না তদন্তের জন্য বাগনান থানায় পাঠানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *