নিজস্ব প্রতিনিধি
মানহানি।
বিজেপির আইটি সেলের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করলেন দিল্লির শাহিনবাগে অবস্থানরত সিএএ বিরোধী প্রতিবাদীরা।
সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল একটি ভিডিও প্রকাশ করে। যে ভিডিও তে দেখা যায় যে সেখানে আন্দোলনকারীরা ৫০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে প্রতিবাদে সামিল হচ্ছে।
এই ভিডিও সম্পূর্ণ মিথ্যা, এই দাবি করে শাহিনবাগের অবস্থানকারীরা বিজেপির আইটি সেলে উকিলের চিঠি পাঠিয়েছেন। যেখানে লেখা হয়েছে, আইটি সেলের এই প্রচারের জন্য দেশে ও দেশের বাইরে তাদের অসম্মান হয়েছে। একই সঙ্গে মানহানির জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
বিজেপির আইটি সেলের এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news