নিজস্ব প্রতিনিধি।
নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) ওপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার সিএএ-র বিরুদ্ধে জমা পড়া পিটিশনের শুনানি হয় দেশের শীর্ষ আদালতের। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার তাঁদের অবস্থান জানাক। এই সময়কালে সরকারপক্ষের কথা না শুনে কোনওভাবেই স্থগিতাদেশ দেওয়া যাবে না। গাড়ির অবস্থান জানার পরেই শুনানি শুরু হবে।
নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ১৪৫টি পিটিশন দাখিল হয়েছিল দেশের শীর্ষ আদালতে। সব মিলিয়ে এখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ১৬০টি পিটিশন জমা পড়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল আর্জি জানান, যতদিন না সুপ্রিম কোর্টে শুনানি শেষ না হয়, ততদিন যেন নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সরকারের বক্তব্য না শুনে স্থগিতাদেশ দেওয়া কোনওভাবেই সম্ভব নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news