নিজস্ব প্রতিনিধি।
অসুস্থ কবি শঙ্খ ঘোষকে (Shankha Ghosh) দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার সকালে বাইপাসের এক হাসপাতালে দেখতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সুদেশ ধনখড়ও। গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে কবিকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অশীতিপর কবির অবস্থা এখন স্থিতিশীল।
এদিন কবিকে দেখতে গিয়ে তাঁর সঙ্গে কথাও বলেন তিনি। পরে শঙ্খ ঘোষের আত্মীয় স্বজনদের সঙ্গেও কথা হয় রাজ্যপালের। পরে টুইট করে তাঁর আরোগ্য কামনা করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news