নিজস্ব প্রতিনিধি।
জেএনইউ (JNU) প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবেন এনসিসি ক্যাডেটরা। গত কয়েকদিন ধরেই কখনও বর্ধিত হোস্টেল ফি কখনও বা নাগরিকত্ব আইন নিয়ে লাগাতার বিরোধের জেরে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে এই বিশ্ববিদ্যালয়। তার মধ্যেই মঙ্গলবার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর মামিডালা জগদীশ কুমার জানান, প্রজাতন্ত্র দিবসের দিন বিশ্ববিদ্যালয় চত্বরে পতাকা উত্তোলনের সময় ছাত্রছাত্রীদের এই প্যারেড অনুষ্ঠানকে আলাদা মাত্রা দেবে।
ভাইস চ্যান্সেলর আরও জানান যে হোস্টেল ফি নিয়ে বিক্ষোভ চললেও অধিকাংশ ছাত্রছাত্রীই ফি বাবদ তাঁদের দেয় টাকা জমা করে দিয়েছেন। বাকিরাও দ্রুত রেজিস্টেশন করে নেবেন বলে আশাবাদী তিনি। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি পাওয়া যায় নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news