নিজস্ব প্রতিনিধি।
রাজীব গাঁধী (Rajiv Gandhi) হত্যা মামলায় তিনটি দেশের উত্তরের অপেক্ষায় রয়েছে সিবিআই। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার সঙ্গে এই দেশগুলির যোগসূত্রের সন্ধানে কিছু তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছিল সিবিআই (CBI)। সিবিআই আদালতে জানিয়েছে জৈন কমিশনের তদন্ত শেষ হয়েছে। এর থেকে পাওয়া কিছু বিষয় এবং তথ্যের ওপর ভিত্তি করেই ২৪টি দেশে কিছু তদন্তে উঠে আসা কিছু তথ্যের জন্য চিঠি পাঠানো হয়ছে। এর মধ্যে তিনটি দেশে চিঠি পাঠানো হয়েছে যাদের সঙ্গে হত্যার সরাসরি কিছু যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারকে দুই সপ্তাহের মধ্যে অভিযুক্তদের মুক্তির বিষয়ে বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news