Breaking News
Home / TRENDING / সিএএ : শাহকে চ্যালেঞ্জ পিকের

সিএএ : শাহকে চ্যালেঞ্জ পিকের

নিজস্ব প্রতিনিধি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি চ্যালেঞ্জ করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। বুধবার সকালে একটি টুইট করেন পিকে। সেখানে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয় গাঁধীনগরের সাংসদকে। প্রশান্ত লেখেন, “নাগরিকদের ভিন্নমত বরখাস্ত করা কোনও সরকারের পক্ষে শুভ লক্ষণ হতে পারে না। অমিত শাহজি, আপনি যদি সিএএ ও এনআরসি’র বিরুদ্ধে প্রতিবাদকারীদের প্রতি যত্নবান হন, তবে আপনি বিষয়টি নিয়ে কেন এগিয়ে যাচ্ছেন না? এবং সিএএ এবং এনআরসিকে কালানুক্রমিকভাবে প্রয়োগ করার সাহস দেখাচ্ছেন না? যা আপনি জাতির উদ্দেশে ঘোষণা করেছিলেন!”

https://twitter.com/PrashantKishor/status/1219824934484152326?s=19

প্রসঙ্গত, বিজেপির অন্যতম শরিক জেডিইউ-এর সহ-সভাপতি হলেও পেশাগতভাবে ভারতীয় রাজনীতির ব্যবসায়ী বলেই পরিচিত প্রশান্ত কিশোর। তাঁর সংস্থা আইপ্যাক পশ্চিমবঙ্গের তৃণমূলের হয়ে, দিল্লিতে আপ-এর হয়ে ও তামিলনাড়ুতে ডিএমকের নির্বাচনী ঘুঁটি সাজাচ্ছে। তাই প্রশান্ত কিশোরের আক্রমনাত্মক ট্যুইটের পর প্রশ্ন উঠেছে যে ব্যক্তির নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে তিনি কিভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরকে ‘জ্ঞান সম্পন্ন’ পরামর্শ দিতে পারেন?

প্রসঙ্গত উল্লেখ্য, এমন গোলমেলে রাজনৈতিক অবস্থানের জন্যই জেডি(ইউ)-এর দিল্লির নির্বাচনী প্রচারের তালিকা থেকে প্রশান্ত কিশোরকে ছেঁটে ফেলা হয়েছে। জাতীয় রাজনীতির কারবারীদের মতে, আপাতত আপ, তৃণমূল ও ডিএমকে-কে খুশি করতেই অমিত শাহকে আক্রমণ করে টুইট করেছেন প্রশান্ত। তিনি যে সত্যি সত্যি নীতীশ কুমারের দলের থেকে নিজের পেশার প্রতি দায়বদ্ধ, সে কথা বোঝাতেই এমন আক্রমনাত্মক টুইট করেছেন এই বিহারী ভোটগুরু।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *