নীল রায়।
নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে যেদিন মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। সেদিনই পাহাড়ে সেই আইনের বিরুদ্ধে মিছিল করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার পাহাড়ে এই মিছিলের কর্মসূচি রয়েছে তাঁর। শহর কলকাতায় প্রায় ছ’টি মিছিল ও বেশ কয়েকটি জনসভা করেছেন তিনি। এমনকি শিলিগুড়ি ও পুরুলিয়া শহরেও প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন মমতা।
কিন্তু পাহাড়ে এই প্রথম নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তাঁকে মিছিল করতে দেখা যাবে। অসমের এনআরসি তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় দেড় লাখ গোর্খা। গোর্খা জনগোষ্ঠীর প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মনোভাবকে কাজে লাগাতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। সেই লক্ষ্যেই এদিনের মিছিল বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news