Breaking News
Home / হেড লাইন্স (page 208)

হেড লাইন্স

রেশন দুর্নীতির কালি ধুতে জেলা সভাপতিদের দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রেশন দুর্নীতি কালি মুছতে‌ দলের জেলা সভাপতিদের দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা তৃণমূল (TMC) সভাপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নভেল করোনা ভাইরাসের সংক্রমনের জেরে তৈরি হওয়া লকডাউন পরিস্থিতিতে বেজায় চাপে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। রেশন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন …

আরও পড়ুন »

বিনা কার্ডেও মিলবে রেশন, লকডাউনে বিশেষ পদক্ষেপ রাজ্যের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রেশন নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য। বৃহস্পতিবার ক্যাবিনেট কমিটির বৈঠকের পর জানানো হয়েছে যে, যাঁদের ডিজিটাল কার্ড নেই, বা আবেদনই করেননি, অথবা বহুদিন খাদ্যসামগ্রী তোলেননি এবার তাঁরাও রেশন পাবেন। অর্থাৎ এবার মধ্যবিত্তদেরও রেশনের আওতায় আনল রাজ্য। করোনার জেরে থমকে গিয়েছে দেশ। দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ থেকে …

আরও পড়ুন »

লকডাউনে জনপরিষেবায় একাধিক উদ্যোগ নিয়েছে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর দক্ষিণ ২৪ পরগনা শাখা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। লকডাউন পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় জনপরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেসের (TMC) জয়হিন্দ বাহিনী। এই জনপরিষেবা পৌঁছে দিতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন সংগঠনের জেলা সভাপতি পল্লব কান্তি ঘোষ। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরে পরেই জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন এই তৃণমূল নেতা। …

আরও পড়ুন »

প্রার্থনার শক্তি, হোয়াইট হাউসে উচ্চারিত হল বৈদিক মন্ত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। হোয়াইট হাউসে করোনার বিরুদ্ধে জয়ের প্রার্থনায় বৈদিক মন্ত্র উচ্চারিত হল। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা হানা দিয়েছে ভয়ানকভাবে। এই মারণব্যাধির বিরুদ্ধে শান্তি আর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনার আয়োজন করেছিল হোয়াইটহাউস। এখানেই নিউ জার্সির স্বামীরঞ্জন মন্দির থেকে মন্ত্রপাঠের জন্য ডাকা হয় মন্দিরের দীর্ঘদিনের পূজারী ব্রহ্মাটকে। সেখানে তিনি অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে …

আরও পড়ুন »

তৃষ্ণার শান্তি! দেশ জুড়ে এবার মদের হোম ডেলিভারি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দেশের সব রাজ্যই লকডাউনের মধ্যে বাড়িতে মদ সরবরাহ করার কথা ভাবছে । কিছু রাজ্য ঘোষণা করেছে। কিছু রাজ্য এখনও ঘোষণা করেনি। তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে তাঁরা। ইন্টারন্যাশনার স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার পক্ষ থেকে এমনই জানালেন অমৃত কিরণ সিং। এই ব্যাপারে সংস্থাটির পক্ষ থেকে সারা দেশেই …

আরও পড়ুন »

“অন্নসংস্থানের বন্দোবস্ত করতে হবে বলেই কী ফেরানো হচ্ছে না পরিযায়ী শ্রমিকদের ?” মমতাকে প্রশ্ন সোমেনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পরিযায়ী শ্রমিকদের অন্নসংস্থানের বন্দোবস্ত করতে হবে বলেই কী তাদের ফেরাতে গড়িমসি করছে রাজ্য সরকার ? এমনই প্রশ্ন তুলে দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শুক্রবার এক ভিডিও বার্তা প্রকাশ করে সোমেন বলেছেন, “বলা হয়েছিল রাজ্য সরকার নাকি ব্যাপক উন্নয়ন করেছে। এতই যদি উন্নয়ন …

আরও পড়ুন »

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কীর্তি, মেয়েদের নগ্নছবিতে ভরা ড্রাইভ ঘুরছে হাতে হাতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দিল্লির বয়েজ লকাররুম কাণ্ডকে টেক্কা দিল কলকাতা। দিল্লির ঘটনা সামনে আসার পর জানা গেল কলকাতা এক নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাঁর গুগল ড্রাইভ ভর্তি করে রেখেছে তাঁরই বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নগ্ন ছবিতে। অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র বলে খবর। অভিযোগ বিভিন্ন সময়ে তাঁর বান্ধবীদের কাছ থেকে পাওয়া ঘনিষ্ঠ …

আরও পড়ুন »

করোনা দুর্যোগে ৫০ লাখ পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছে আরএসএস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দেশের প্রচণ্ড করোনা বিপর্যয়ের মধ্যে মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। এই সময়ে যাঁরা খাবার পাচ্ছেন না তাঁদের পোঁছে দেওয়া হচ্ছে খাদ্য। যাঁরা অত্যাবশ্যকীয় অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত তাঁদের পৌঁছে দেওয়া হচ্ছে সেসবও। আরএসএসের ৩, ৪২ ,০০০ স্বেচ্ছাসেবক ছড়িয়ে রয়েছেন দেশের নানা প্রান্তে। …

আরও পড়ুন »

রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যজুড়ে বাজবে মুখ্যমন্ত্রীর লেখা গান, উদ্যোগী পুলিশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রবীন্দ্রজয়ন্তীতে বাজবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা গান। আজ শুক্রবার রবি ঠাকুরের ১৬০তম জন্ম জয়ন্তী। প্রতিটি জেলায় নির্বাচিত রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নভেল করোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সচেতনতা-গান ব্যবহার করে ‘কবিপ্রণাম’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহ। ওই নির্দেশিকায় বলা হয়েছে, …

আরও পড়ুন »

ওরা কাজ করে, রেললাইনেই শেষ ঘুমে তলিয়ে গেল ১৪ পরিযায়ী শ্রমিক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রাস্তাটা কম ছিল না, মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ। তাও আশা করেছিলেন ঠিক পৌঁছে যাবেন তাঁরা। ওই আশাটুকুই তো সম্বল। কিন্তু হিসেব মিলল না। যেমন জীবনের আরও বহু হিসাব মেলে না। ক্লান্ত, শ্রান্ত শ্রমিকরা শেষ ঘুমে তলিয়ে গেলেন রেল লাইনেই। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। মালগাড়ির ধাক্কায় মৃত্যু …

আরও পড়ুন »

করোনায় মৃত্যুর হার পশ্চিমবঙ্গে সর্বাধিক, এখন পর্যন্ত ১০ শতাংশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দেশের মধ্যে মৃত্যু হারে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। সম্প্রতি মৃত্যুর হারে সবাইকে ছাপিয়ে এগিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শাসিত রাজ্য। এখনও পর্যন্ত দেশের ভোট গণনা আক্রান্তের সংখ্যা ৫২,৯৫২ জন। বর্তমানে দেশে মৃত্যুর হার ৩.৩ শতাংশ। কিন্তু পশ্চিমবঙ্গের সেই মৃত্যুর হার কমেছে গিয়েছে ১০ শতাংশে। যার জাতীয় …

আরও পড়ুন »

লকডাউনে রবীন্দ্রজয়ন্তী : কেন আজও দরকার রবি ঠাকুরকে?

  রণবীর ভট্টাচার্য :   বছর শুরুতে অনেকে হয়তো ভেবেছিলেন যে এবার রবীন্দ্রজয়ন্তীতে রোদ্দুর রায়কে যথার্থ জবাব দেওয়া যাবে। কিংবা ইউডেমিতে রবীন্দ্রসংগীতের উপর কোন কোর্স শুরু করবেন। কিন্তু ওপরওয়ালার প্ল্যান ছিল একদম অন্যরকম। তাই ঘরে মোবাইলমুখী হয়ে কপালে অজস্র করোনা ক্লান্ত বলিরেখা নিয়ে বসে থাকা ছাড়া সত্যি উপায় নেই। রবি …

আরও পড়ুন »

লকডাউনে পঁচিশে বৈশাখ

গৌতম কুলসী : (স্ত্রী মৃণালিনী দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের এক কাল্পনিক চিঠি) ভাই ছোটবউ- বহুদিন পর চিঠি লিখছি বলে কিছু মনে করো না যেন। আসলে কিছু কথা তোমায় না জানালেই নয়। জানাবার অবকাশ যদি আর না আসে তাই চিঠিতেই জানিয়ে দিতে চাই। তুমি তো জানোই যে বৈশাখ মাসে আমাকে একবার বঙ্গ …

আরও পড়ুন »

করোনায় মারা গেলেন ২ বিএসএফ জওয়ান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত ২ বিএসএফ (BSF) জওয়ান। তাদের মধ্যে একজন দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি ছিলেন। বৃহস্পতিবার ফের নতুন করে ৪১ জন জওয়ানের শরীরে করোনার নমুনা মেলে। উদ্বেগে বিএসএফের প্রধান দপ্তরে কর্মরত জওয়ানরা। ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জনসাধারণের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন বিএসএফ জওয়ানরাও। বৃহস্পতিবার দিল্লির …

আরও পড়ুন »

“কলকাতা কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সংবিধান বিরোধী” মত রাজ্যপালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কলকাতা কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সংবিধানি বিরোধী বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে Mamata Banerjee Govt.) কাঠগড়ায় তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার টুইট করে তিনি বলেন, “রাজ্যপালকে না জানিয়েই কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। যা সংবিধান বিরোধী।” রাজ্যপাল আরও লিখেছেন, ‘‘অনুচ্ছেদ ১৬৭ মোতাবেক মুখ্যমন্ত্রীর ‘কর্তব্য’ রাজ্যপালকে তথ্য …

আরও পড়ুন »

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নেই মমতার : অমিত শাহের দ্বারস্থ হলেন অধীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। তাই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দ্বারস্থ হলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে তিনি ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তখনই তাঁর সঙ্গে কথা বলেন অমিত শাহ। কথোপকথনে অমিত শাহ বহরমপুরের …

আরও পড়ুন »