Breaking News
Home / TRENDING / “কলকাতা কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সংবিধান বিরোধী” মত রাজ্যপালের

“কলকাতা কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সংবিধান বিরোধী” মত রাজ্যপালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতা কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সংবিধানি বিরোধী বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে Mamata Banerjee Govt.) কাঠগড়ায় তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার টুইট করে তিনি বলেন, “রাজ্যপালকে না জানিয়েই কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। যা সংবিধান বিরোধী।” রাজ্যপাল আরও লিখেছেন, ‘‘অনুচ্ছেদ ১৬৭ মোতাবেক মুখ্যমন্ত্রীর ‘কর্তব্য’ রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।’’ পাশাপাশি এই সিদ্ধান্ত প্রসঙ্গে রাজ্য সরকারের থেকে তিনি যে কোনো সদুত্তর পাননি টুইট করে প্রকাশ্যে জানিয়ে দেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। তিনি লিখেছেন, “মুখ্যসচিবের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কলকাতা পুর নিগমের ৬ মে ২০২০- তে জারি করা অর্ডার সম্পর্কে জানতে চেয়েছি। অনুচ্ছেদ ১৬৭ মোতাবেক মুখ্যমন্ত্রীর “কর্তব্য” রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।”

https://twitter.com/jdhankhar1/status/1258204808688754688?s=19

ঘটনাচক্রে এদিনই শেষ হচ্ছে কলকাতা পুর নিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ। ফলে শুক্রবার থেকেই দায়িত্ব গ্রহণ করবে প্রশাসক বোর্ড। বুধবারই সরকারি নির্দেশনামার মাধ্যমে এই প্রশাসক বোর্ড গড়ে দেওয়া হয়। বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকেই বোর্ডের মাথায় বসানো হয়। আর বিদায়ী মেয়র পারিষদদের করা হয় বোর্ডের সদস্য। মেয়াদ শেষের পর কলকাতা কর্পোরেশনের প্রশাসক পদে ফিরহাদ হাকিমকে বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Kolkata Municipal Corporation) পিটিশন দায়ের করলেন এক আইনজীবী। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করেন। সেই মামলার শুনানিতে কলকাতা পুর নিগমের প্রশাসনিক বোর্ডকে চার সপ্তাহের জন্য কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানির পর অন্তর্বর্তীকালীন আদেশে বর্তমান মহামারী পরিস্থিতির নিরিখে প্রশাসনিক বোর্ডকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *